টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমান ওরফে উত্তমকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে সদরের মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজার এলাকার পশ্চিম লিওন বেকারিতে অজ্ঞাতনামা ৪-৫ জন মুখোশধারী দুর্বৃত্তরা প্রবেশ করে। এ সময় বেকারির মালিক আনিছুর রহমানকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহত লিলি আক্তারকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভির আহমেদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে এ হত্যা সে বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা ( ৯ সেপ্টেম্বর )
টিভিতে আজকের খেলা ( ৯ সেপ্টেম্বর )

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। এশিয়া কাপের পর্দা উঠছে আজ, প্রথম দিনে মুখোমুখি আফগানিস্তান ও হংকং। Read more

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল, সম্পাদক অনিক
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল, সম্পাদক অনিক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার Read more

খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরছেন ৫ মে
খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরছেন ৫ মে

চার মাসের চিকিৎসা ও বিশ্রাম শেষে আগামী সোমবার (৫ মে) দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনের চিকিৎসা ও Read more

রোগী দেখার সময় গেম খেলছেন চিকিৎসক!
রোগী দেখার সময় গেম খেলছেন চিকিৎসক!

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে রোগী দেখার ফাঁকে মোবাইল ফোনে গেম খেলতে দেখা গেছে কর্তব্যরত চিকিৎসক ডা. শামরিন সুলতানাকে Read more

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ভেটেরিনারি সেলসম্যানের মৃত্যু 
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ভেটেরিনারি সেলসম্যানের মৃত্যু 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজ সংলগ্ন হিরো শোরুমের সামনে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শাহাজাহান নামে একজন প্রাইম কেয়ার ভেটেরিনারি সেলসম্যানের মৃত্যু হয়েছে। শনিবার Read more

এবার গাজীপুরে ট্রাভেল ব্যাগে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
এবার গাজীপুরে ট্রাভেল ব্যাগে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গাজীপুরে একের পর এক লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার পরদিনই এবার টঙ্গীতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন