ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (০১ মে) ট্যাংক, কামান, গোলা ও তাজা গুলি নিয়ে মহড়া দেয় দেশটির সেনারা। খবর জিও নিউজের।পাকিস্তান সেনাবাহিনীর সূত্রের বরাতে গণমাধ্যমটি জানায়, এই মহড়া শত্রুপক্ষের যে কোনো ধরনের আগ্রাসনকে কঠোর জবাব দেওয়ার জন্য সাজানো হয়েছে। এতে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনারা অংশ নেন।সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, গতকাল বুধবার ভারতীয় সেনারা বিনা উস্কানিতে এলওসির কিয়ানি ও মন্ডল সেক্টর দিয়ে ছোট অস্ত্র দিয়ে গুলি ছুড়ে। পরবর্তীতে পাক সেনারা জবাবে ভারতীয় সেনাদের কয়েকটি চেকপোস্ট ধ্বংস করে দেয়।আর এই গোলাগুলি ও চেকপোস্ট ধ্বংস করার পরই সীমান্তে সামরিক মহড়ার আয়োজন করা হয়।গত ২২ এপিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে ২৬ জনকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। এ ঘটনায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে ভারত। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়।এ ঘটনার পর পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল ও সীমান্ত বন্ধ সহ বিভিন্ন পদক্ষেপ নেয়। এর জবাবে পাকিস্তানও ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ এবং সিমলা চুক্তি স্থগিত করে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারের অর্ধশত গ্রাম প্লাবিত, সেন্টমার্টিনে খাবার সংকট
কক্সবাজারের অর্ধশত গ্রাম প্লাবিত, সেন্টমার্টিনে খাবার সংকট

সাগরের বুক জুড়ে ঘনঘটা। নিম্নচাপের প্রভাবে সৃষ্ট সঞ্চালনশীল মেঘমালার প্রলয়ংকরী ছায়া ঘিরে ফেলেছে কক্সবাজার উপকূল। দমকা হাওয়া, টানা ভারী বর্ষণ Read more

শেষ হলো হজ ফ্লাইট
শেষ হলো হজ ফ্লাইট

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে শনিবার (৩১ মে) পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৮৫ হাজার ১৬৪ হজযাত্রী। সরকারি-বেসরকারি Read more

লালমনিরহাট সীমান্তে ভারতে পাচারকালে বিপুল রাসায়নিক সার জব্দ
লালমনিরহাট সীমান্তে ভারতে পাচারকালে বিপুল রাসায়নিক সার জব্দ

লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে বিপুল পরিমান রাসায়নিক সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) Read more

সাজেকে অস্থিতিশীলতার অপচেষ্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী
সাজেকে অস্থিতিশীলতার অপচেষ্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

পার্বত্য চট্টগ্রামের সাজেক এলাকায় ইউপিডিএফ কর্তৃক বনবিভাগের সরকারি স্থাপনায় হামলা, অবৈধ দখল ও পর্যটকদের গমনাগমন পথ বন্ধ করে অস্থিতিশীল পরিস্থিতি Read more

চিত্রনায়ক অনন্ত জলিল ও বর্ষার বিরুদ্ধে মামলা
চিত্রনায়ক অনন্ত জলিল ও বর্ষার বিরুদ্ধে মামলা

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সাভার মডেল থানায় এজেআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চিত্রনায়ক অনন্ত জলিল এবং তার স্ত্রী চিত্রনায়িকা Read more

শ্যালিকার সঙ্গে প্রেম, জামাইকে গলা কেটে হত্যা করলেন শ্বশুর
শ্যালিকার সঙ্গে প্রেম, জামাইকে গলা কেটে হত্যা করলেন শ্বশুর

ভারতের অন্ধ্রপ্রদেশে শ্যালিকার সঙ্গে অবৈধ প্রেম ও সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে শ্বশুরের হাতে নির্মমভাবে এক ব্যক্তি খুন হয়েছেন। শুধু হত্যা করেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন