নরসিংদীর শিবপুরে মামার বাড়ি বেড়াতে এসে মামাতো বোনের সাথে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০১ মে) দুপুরে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের সোনাকুড়া এলাকায় এ ঘটনা হয়।মৃত শিশুরা হলেন- শিবপুর উপজেলার সোনাকুড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে সোহা আক্তার (১০) ও মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের বাবলুর মেয়ে হাবিবা আক্তার (০৯)। তারা সম্পর্কে মামাতো–ফুফাতো বোন।মৃত দুই শিশুর স্বজন সূত্রে জানা যায়, মামার বাড়িতে বেড়াতে এসেছিল হাবিবা। দুপুরে মামাতো বোন সোহাকে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। পুকুরে নামার পর কিছুক্ষণের মধ্যেই ওরা দুজন পানিতে তলিয়ে যায়। এর পর স্বাজনরা তাদের দেখতে না পেয়ে পুকুরে নামেন। পরে তাদের উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বলেন, ‘স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সম্ভবত সাঁতার না জানার কারণে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদ্রাসা বোর্ডের পাসের হার ৬৮.০৯
মাদ্রাসা বোর্ডের পাসের হার ৬৮.০৯

চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এতে পাসের হার ৬৮.০৯ শতাংশ। দেশে এসএসসি ও সমমান পরীক্ষার Read more

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর লুৎফর রহমান
হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর লুৎফর রহমান

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৫ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের Read more

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ২ ভারতীয় আটক
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ২ ভারতীয় আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ২ ভারতীয় নাগরিককে আটক করেছে। বুধবার (২৩ এপ্রিল) দিনগত রাত ১২টার সময় জীবননগর Read more

পুঠিয়া রাজবাড়ি ঘুরতে এসে হিট স্ট্রোকে অজ্ঞাত নারীর মৃত্যু
পুঠিয়া রাজবাড়ি ঘুরতে এসে হিট স্ট্রোকে অজ্ঞাত নারীর মৃত্যু

রাজশাহীর পুঠিয়ার ঐতিহাসিক রাজবাড়ি জাদুঘর ঘুরতে এসে অতিরিক্ত তাপদাহের কারণে হিট স্ট্রোকে এক (৪০) নারীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা কেউ তার Read more

মাদক, সন্ত্রাস আর খুনের ছোবলে উখিয়া, প্রশাসন কি ঘুমিয়ে?
মাদক, সন্ত্রাস আর খুনের ছোবলে উখিয়া, প্রশাসন কি ঘুমিয়ে?

কক্সবাজারের উখিয়া উপজেলায় সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগে স্থানীয় বাসিন্দারা। গত কয়েক মাস ধরে একের পর এক সহিংস ঘটনায় হতাহত Read more

গাবতলীতে পুলিশের নাম ভাঙিয়ে গণপরিবহনে বেপরোয়া চাঁদাবাজি!
গাবতলীতে পুলিশের নাম ভাঙিয়ে গণপরিবহনে বেপরোয়া চাঁদাবাজি!

রাজধানীর গাবতলীতে পুলিশ প্রশাসনের নাম ভাঙিয়ে গণপরিবহনে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় একটি সংঘবদ্ধ প্রভাবশালী চিহ্নিত চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে।গাবতলী টু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন