ভুটান উমেন্স ন্যাশনাল লিগে তিন ক্লাবে বাংলাদেশের ১০ নারী ফুটবলার খেলছেন। সানজিদাদের থিম্পু সিটি ও কৃষ্ণাদের ট্রান্সপোর্ট ইউনাইটেডের জয়ে পর আজ (বৃহস্পতিবার) খেলতে নেমেছে সাবিনা-মনিকাদের পারো এফসি। এই ম্যাচে বাংলাদেশের চার ফুটবলারই (অন্য দুইজন ঋতুপর্ণা ও সুমাইয়া) প্রথম মিনিট থেকে খেলেছেন।শুরু থেকেই পারো ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের ওপর। পারো বলার চেয়ে সাবিনা, মনিকা, ঋতুপর্ণা, সুমাইয়া বলাই ভালো। তাদের একের পর এক আক্রমণে তছনছ হয়ে যায় প্রতিপক্ষ সামস্তে উইমেন্স ক্লাবের রক্ষণ।প্রতিপক্ষের জালে গোলে বন্যা বইয়ে দিতে শুরু করার পর শেষ পর্যন্ত ২৮ গোল দিয়ে থামলো সাবিনারা। ২৮-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পারো এফসি।সাবিনাকে দিয়ে অষ্টম মিনিটে গোলের খাতা খোলো পারো। বিরতিতে যায় ১০-০ গোলে লিড নিয়ে। দ্বিতীয়ার্ধে দিলো আরও ১৮ গোল।২৮ গোলের মধ্যে সর্বাধিক ৯ গোল করেছেন সাবিনা খাতুন। মনিকা চাকমা করেছেন ৭ গোল। ৫ গোল করেন মাতসুশিমা সুমাইয়া ও চারটি করেন ঋতুপর্ণ চাকমা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘূর্ণিঝড়ে রূপ নেবে না নিম্নচাপ, ৪৮ ঘণ্টা থাকবে ভারী বৃষ্টি
ঘূর্ণিঝড়ে রূপ নেবে না নিম্নচাপ, ৪৮ ঘণ্টা থাকবে ভারী বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী ৪৮ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে ভারী Read more

নান্দাইলে পাট কাটা ও আঁশ ছাড়ানো কাজে ব্যস্ত কৃষকেরা
নান্দাইলে পাট কাটা ও আঁশ ছাড়ানো কাজে ব্যস্ত কৃষকেরা

ময়মনসিংহের নান্দাইলে পাট কাটা ও পাটের আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। যেন তাদের দম ফেলার সময় নেই।সরেজমিন Read more

দেড় মাস সংসার করার পর জানা গেল নববধূ পুরুষ!
দেড় মাস সংসার করার পর জানা গেল নববধূ পুরুষ!

দেড় মাস স্বামী-স্ত্রী হিসেবে দাম্পত্য জীবন কাটানোর পর হঠাৎ করেই প্রকাশ্যে আসে মাহমুদুল হাসান শান্ত'র বিয়ে করা নববধূ সামিয়া একজন Read more

গাজীপুরে মুফতি মুহিবুল্লাহর কথিত ‘অপহরণ’ নিয়ে এখনো যেসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ
গাজীপুরে মুফতি মুহিবুল্লাহর কথিত ‘অপহরণ’ নিয়ে এখনো যেসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ

বাংলাদেশের গাজীপুরের একটি মসজিদের ইমাম মুফতি মুহিবুল্লাহ মিয়াজীর কথিত 'অপহরণ' ঘটনা নিয়ে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। ভুক্তভোগীর দাবি করা Read more

মোবাইল ইন্টারনেটের দাম কমাতে সরকারের কঠোর হুঁশিয়ারি
মোবাইল ইন্টারনেটের দাম কমাতে সরকারের কঠোর হুঁশিয়ারি

মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে সরকার কঠোর অবস্থানে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, Read more

লোহাগাড়ায় অরক্ষিত রেলক্রসিং, প্রতিদিনই ঝুঁকিপূর্ণ পারাপার
লোহাগাড়ায় অরক্ষিত রেলক্রসিং, প্রতিদিনই ঝুঁকিপূর্ণ পারাপার

‘এই গেইটে কোন গেইট ম্যান নেই। পথচারী ও সকল প্রকার যানবাহন নিজ দায়িত্বে পারাপার করিবেন, যে কোন দুর্ঘটনার জন্য রেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন