মে দিবস উপলক্ষে ময়মনসিংহে সংহতি সমাবেশ করেছে “সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। বৃহস্পতিবার (০১ মে) বিকেলে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন, আধুনিক সভ্যতার প্রতিটি অগ্রগতির পেছনে শ্রমিকের ঘাম জড়িয়ে আছে। কিন্তু আজও তারা বঞ্চিত, অবহেলিত। বক্তারা বলেন, “শ্রমিকের জীবন আজও আগুনে পুড়ে কিংবা দালানের নিচে চাপা পড়ে নিভে যায়। স্বাভাবিক মৃত্যুও যেন তাদের কপালে নেই।”সমাবেশে বক্তারা আরও বলেন, শ্রমিকের প্রাপ্য ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও জীবনমান আজও অধরা। নিম্ন মজুরি, অস্থির বাজার আর অনিশ্চয়তা ঘেরা ভবিষ্যৎ—এসব মিলিয়ে শ্রমিকের জীবনে টিকে থাকার লড়াই কখনোই শেষ হয় না।তাঁদের ভাষ্য, “খাবার, চিকিৎসা, বাসস্থান-এই ন্যূনতম চাহিদাগুলো পূরণ করতেই শ্রমিককে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। সন্তানদের শিক্ষার স্বপ্ন দেখা তো দূরের কথা। ফলে এক প্রজন্মের শ্রমিক হয়ে ওঠে আরেক প্রজন্মের শ্রমিক।”আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), দেশি-বিদেশি এনজিও, শ্রম আদালত ও সরকারের বিভিন্ন সংস্থা থাকার পরও শ্রমিকদের অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন বক্তারা। তারা বলেন, “অধিকার কেউ স্বেচ্ছায় দেয় না, তা আদায় করে নিতে হয়। তাই সংগঠিত হতে হবে, সচেতন হতে হবে। শুধু মে দিবসে নয়, সারাবছরই আওয়াজ তুলতে হবে।”সমাবেশে সভাপতিত্ব করেন সমাজ রূপান্তরের সভাপতি ইমতিয়াজ আহমেদ। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম আকাশ, সৈয়দ আরমান হোসেন ইমন, আবু সাইফ মুহম্মদ সাইফুল্লাহ, মো. নুর আলী চিশতি, মোহাম্মদ মাসুদ, বাসুদেব সাহা সৌরভ, রায়হান আকন্দ হৃদয়সহ প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালকিনিতে জাতীয় গণহত্যা দিবস পালিত; লালপোল বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন
কালকিনিতে জাতীয় গণহত্যা দিবস পালিত; লালপোল বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন

মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহাসিক ‘লালপোল’ বধ্যভূমিতে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার Read more

পদ্মা সেতুর টোল আদায়ে নতুন রেকর্ড
পদ্মা সেতুর টোল আদায়ে নতুন রেকর্ড

দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার পদ্মা সেতুতে এবারের ঈদ যাত্রায় নতুন রেকর্ড গড়া হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) একদিনে পদ্মা সেতু দিয়ে সর্বোচ্চ Read more

কবি নজরুলের পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে
কবি নজরুলের পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে এসে পৌঁছেছে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর Read more

টুকুকে সমর্থন দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা রাশেদ হাসানের
টুকুকে সমর্থন দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা রাশেদ হাসানের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুকে সমর্থন Read more

ভূঞাপুরে ঐতিহাসিক জাহাজমারা যুদ্ধ: সেদিন যা ঘটেছিল
ভূঞাপুরে ঐতিহাসিক জাহাজমারা যুদ্ধ: সেদিন যা ঘটেছিল

মহান মুক্তিযুদ্ধের এক টার্নিং পয়েন্ট হিসেবে পরিচিত টাঙ্গাইলের ভূঞাপুরের ঐতিহাসিক জাহাজমারা যুদ্ধ। কালের বিবর্তন আর প্রবীণ মুক্তিযোদ্ধাদের মৃত্যুতে ধীরে ধীরে Read more

অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে দুই মামলা, নেওয়া হচ্ছে গুলশান থানায়
অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে দুই মামলা, নেওয়া হচ্ছে গুলশান থানায়

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে পিটুনি দিয়েছে জনতা। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, সিদ্দিকুরের বিরুদ্ধে গুলশান থানায় দুটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন