মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহাসিক ‘লালপোল’ বধ্যভূমিতে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কালকিনি পৌর এলাকার ভুরঘাটা-কালকিনি সড়কের এই বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন ও আলোকশিখা প্রজ্বলন করা হয়।স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও ইতিহাস সূত্রে জানা যায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙালিদের চোখ বেঁধে ধরে এনে এই স্থানে নির্বিচারে হত্যা করত। নিরাপরাধ বাঙালিদের রক্তে এই ব্রিজটি রঞ্জিত হয়ে গিয়েছিল বলেই কালক্রমে এটি ‘লালপোল বধ্যভূমি’ নামে পরিচিতি পায়। শহীদদের স্মৃতি রক্ষার্থে প্রতি বছর এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ উল আরেফীন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী এবং বিআরডিবির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু সাইয়েদ সরদারসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেনমোমবাতি প্রজ্বলন শেষে ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাত্রিতে নিহত সকল শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর সন্তানদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিপাশা বসুর ছবিতে তোলপাড় নেটদুনিয়া
বিপাশা বসুর ছবিতে তোলপাড় নেটদুনিয়া

বিপাশা বসুর নামটা শুলনেই চোখে ভেসে ওঠে বোল্ড এক আবেদনময়ী নায়িকার প্রতিচ্ছবি। একসময় বলিউডে তিনি বোল্ড অভিনেত্রী হিসেবেই পরিচিত ছিলেন। Read more

অভ্যুত্থানের সময় সাফারি পার্কে ঘোরাঘুরির ছবির ব্যাখ্যা দিলেন সাকিব
অভ্যুত্থানের সময় সাফারি পার্কে ঘোরাঘুরির ছবির ব্যাখ্যা দিলেন সাকিব

নিঃসন্দেহে দেশের ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার ও বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু গত বছর ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিব Read more

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যেই দেশটিতে সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে Read more

ঈদে মাংস খাবেন কতটুকু, হজমে সমস্যা হলে যা করবেন
ঈদে মাংস খাবেন কতটুকু, হজমে সমস্যা হলে যা করবেন

কোরবানির ঈদ মানেই খাবার টেবিলে বাহারি পদের গরুর মাংসের ছড়াছড়ি। কোরবানি ঈদে প্রায় সময় আমাদের মাথায় একটা প্রশ্ন ঘুরতে থাকে। Read more

বাঘাইছড়িতে পানিতে ডুবে ১৩ বছরের শিশুর মৃত্যু
বাঘাইছড়িতে পানিতে ডুবে ১৩ বছরের শিশুর মৃত্যু

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পৌরসভাধীন ০১ নং ওয়ার্ডের মধ্যম পাড়া গ্রামে বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধ পানিতে ডুবে মোঃ ইস্তিয়াক Read more

সারাদেশে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস
সারাদেশে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস

সারাদেশেই আগামী ৩ দিন টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।শনিবার (২৪ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন