ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে পিটুনি দিয়েছে জনতা। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, সিদ্দিকুরের বিরুদ্ধে গুলশান থানায় দুটি মামলা রয়েছে। এই দুটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে গুলশান থানায় সোপর্দ করা হবে।মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য জানান।তিনি বলেন, অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে গুলশান থানায় দুটি মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতে তাকে গুলশান থানায় সোপর্দ করা হবে। ইতোমধ্যে গুলশান থানার একটি টিম রমনা থানায় এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য।এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলের দিকে সিদ্দিকুরকে মারপিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।ভিডিওতে দেখা যায়, অভিনেতা সিদ্দিকুরকে মারপিট করে তার পরনে থাকা গেঞ্জি ছিঁড়ে ফেলা হয়। দুজন ব্যক্তি তাকে ধরে রেখে হাঁটছে এবং পুলিশসহ আরও বেশ কয়েকজনকে ভিডিওটিতে দেখা যায়। সিদ্দিকের বাম হাত ধরে থাকা একজন ব্যক্তি বলছিলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে বিরোধিতা করেছিলেন এই সিদ্দিক। ছাত্রদের বুকে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন তিনি।জানা গেছে, ২০২৩ সালে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান।২০২৩ সালের ৫ জুন এ অভিনেতা আওয়ালী লীগ দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন। পরদিনই মনোনয়নপত্র জমা দেন। এছাড়া টাঙ্গাইল-১ ও বরিশাল-৩ আসন থেকেও আওয়ালী লীগের মনোনয়ন কিনেছিলেন সিদ্দিকুর রহমান।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি নেতৃত্বের একটি অংশ ক্রিমিনাল: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট
ইসরায়েলি নেতৃত্বের একটি অংশ ক্রিমিনাল: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট

ইসরায়েলের নেতৃত্বের একটি অংশ “ক্রিমিনালদের দিয়ে গঠিত” বলে মন্তব্য করেছেন দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ। তার মতে, ইসরায়েল Read more

ভোলাহাট সীমান্তে বিএসএফের বাঙ্কার নির্মাণ
ভোলাহাট সীমান্তে বিএসএফের বাঙ্কার নির্মাণ

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা সীমান্তে ভারতের অভ্যন্তরে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুটি বাঙ্কার নির্মাণ করেছে। গত শুক্রবার (৯ মে) আন্তর্জাতিক সীমানা Read more

সালথায় জমি নিয়ে বিরোধে হামলা ও ঘর ভাঙচুর
সালথায় জমি নিয়ে বিরোধে হামলা ও ঘর ভাঙচুর

ফরিদপুরের সালথা উপজেলায় বন্ধকীয় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বসতঘরের দুটি ঘর ভাঙচুর করা হয়েছে। এতে অন্তত চারজন নারী Read more

ইয়েমেনের হামলার মুখে পালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের রণতরী
ইয়েমেনের হামলার মুখে পালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের রণতরী

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর প্রবল হামলার মুখে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান অবশেষে লোহিত সাগর থেকে সরে যাওয়ার প্রস্তুতি Read more

নেত্রকোনায় অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার
নেত্রকোনায় অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

নেত্রকোনার মোহনগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে মোঃ ইদু মিয়া (২০) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৭ মে) Read more

যাত্রাবাড়ী-শরীয়তপুর রুটে বাস বন্ধ, যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ
যাত্রাবাড়ী-শরীয়তপুর রুটে বাস বন্ধ, যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ

শরীয়তপুর থেকে রাজধানীর যাত্রাবাড়ী রুটের বাস পরিষেবা দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে রুটের হাজার হাজার যাত্রী দারুণ ভোগান্তিতে পড়েছেন। যাত্রাবাড়ী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন