ইতিহাসের ভয়াবহ দাবানলের কবলে পড়েছে ইসরায়েল। দেশটিতে এ দাবানলে হাজার হাজার একর জমি পুড়ে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে বিস্তৃর্ণ এলাকার মানুষ। এমনকি পরিস্থিতি মোকাবিলায় চাওয়া হয়েছে আন্তর্জাতিক সহায়তা। এমন পরিস্থিতিতে সহায়তার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।বুধবার (৩০ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।সংবাদমাধ্যমটি জানায়, জেরুজালেম এলাকায় ছড়িয়ে পড়া দাবনল নিয়ন্ত্রণে সহায়তার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। টাইমস অব ইসরায়েলকে একটি নিরাপত্তা সূত্র জানায়, তারা ইসরায়েলকে ফায়ার সার্ভিস দল পাঠানোর প্রস্তাব দিয়েছে।ইসরায়েল এখনো এই প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। তবে এবারই প্রথম নয়, অতীতেও বড় ধরনের দাবানলের সময় ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের ফায়ার সার্ভিস দল পাঠিয়ে ইসরায়েলকে সাহায্য করেছে।এর আগে জেরুজালেম পার্বত্য অঞ্চলে ভয়াবহ দাবানলের প্রেক্ষিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন। তিনি আইডিএফ প্রধান আইয়াল জামিরকে অবিলম্বে সামরিক বাহিনী মোতায়েন করে দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করার অনুরোধ জানান।কাটজের অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা এখন একটি জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি। জীবন রক্ষা ও আগুন নিয়ন্ত্রণে আনতে সকল উপলব্ধ বাহিনীকে একত্রিত করতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার অন্য ভূমিকায় দেখা যাবে ম্যাক্সওয়েলকে
এবার অন্য ভূমিকায় দেখা যাবে ম্যাক্সওয়েলকে

পেশাদার ক্রিকেটকে পুরোপুরি বিদায় বলেননি গ্লেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে ফরম্যাট থেকে সরে দাঁড়ালেও টি–টোয়েন্টিতে এখনও আছেন অস্ট্রেলিয়ার এই তারকা Read more

সাইফ-অমৃতার ডিভোর্স নিয়ে মুখ খুললেন পুত্র ইব্রাহিম
সাইফ-অমৃতার ডিভোর্স নিয়ে মুখ খুললেন পুত্র ইব্রাহিম

অমৃতা সিং আর সাইফ আলি খানের ডিভোর্সের সাক্ষী ছিলেন ছেলে ইব্রাহিম আলি খান। বোন সারা তখন একটু বড় হলেও বয়স Read more

ড্র মেনে নিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা
ড্র মেনে নিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা

গল টেস্টের শেষ বিকেলে নাটকীয় উত্তেজনার পর নিষ্পত্তি হলো ড্রয়ে। ম্যাচের শেষ বিকেলে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৩২ ওভার ব্যাট করে Read more

বিরামপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ, সেই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার
বিরামপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ, সেই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠার পর দিনাজপুরের বিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এ Read more

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ
স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

উখিয়া শরণার্থী শিবিরগুলোতে ঘটছে একেরপর এক খুন। খুনের শহরেই হিসাবেই পরিচিত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পগুলো। গত সাপ্তাহে একটি খুনের ঘটনার রেস Read more

ইরানের বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেব: ট্রাম্প
ইরানের বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেব: ট্রাম্প

ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগির সিদ্ধান্ত নেবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন। শনিবার ওমানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন