পেশাদার ক্রিকেটকে পুরোপুরি বিদায় বলেননি গ্লেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে ফরম্যাট থেকে সরে দাঁড়ালেও টি–টোয়েন্টিতে এখনও আছেন অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডার। তবে এবার ব্যাট–বলের বাইরে নারী ক্রিকেটে কোচিংয়ে নামছেন তিনি।চোটের কারণেই মূলত কোচিংয়ে আসা ম্যাক্সওয়েল নারী বিগ ব্যাশ লিগের দল মেলবোর্ন স্টারসের সহকারী কোচ হিসেবে কাজ করবেন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ান–এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।২১ অক্টোবর শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি প্রতিযোগিতা স্প্রিং চ্যালেঞ্জে মেলবোর্ন স্টারস নারী দলের কোচ অ্যান্ডি ক্রিস্টির সহকারী হবেন ম্যাক্সওয়েল।১, ৩ ও ৪ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি ম্যাক্সওয়েল। বোলিং অনুশীলনের সময় মিচেল ওয়েনের শটে কব্জিতে চোট পান তিনি। সেই চোটের কারণে ভারতের বিপক্ষেও তাঁকে না পাওয়ার আশঙ্কা রয়েছে।ওয়ানডে থেকে অবসর নেওয়ায় ভারত সিরিজে এই ফরম্যাটে থাকছেন না তিনি। তবে টি–টোয়েন্টি সিরিজেও খেলার সম্ভাবনা কম। চোটের সময়টাকেই কোচিংয়ের অভিজ্ঞতা অর্জনে কাজে লাগাচ্ছেন এই মারকুটে ব্যাটার।মেলবোর্ন স্টারসের উইকেটরক্ষক ব্যাটার সোফি রিড ম্যাক্সওয়েলের আগমনকে দারুণ এক সুযোগ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘টি–টোয়েন্টি ক্রিকেট ম্যাক্সওয়েল যেভাবে বোঝেন, সেটা সত্যিই বিরল। তাঁর কাছ থেকে পরামর্শ পাওয়া আমাদের জন্য অমূল্য অভিজ্ঞতা হবে।’স্প্রিং চ্যালেঞ্জে মেলবোর্ন স্টারস প্রথম ম্যাচে মুখোমুখি হবে অ্যাডিলেড স্ট্রাইকার্সের। বিগ ব্যাশের আটটি দল ছাড়াও এ টুর্নামেন্টে অংশ নেবে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি নারী ক্রিকেট দল। মূল বিগ ব্যাশের প্রস্তুতি হিসেবেই আয়োজন করা হয় এই আসর।গত বছর প্রথমবার স্প্রিং চ্যালেঞ্জ আয়োজন করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এবারের আসর সেই আয়োজনের দ্বিতীয় সংস্করণ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লন্ডনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন
লন্ডনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন

লন্ডনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাসের উদ্বোধন করা হয়েছে, যা ব্রিটিশ-ফিলিস্তিনি সম্পর্কে একটি ‘গভীর মাইলফলক’ হিসেবে Read more

১২ ফেব্রুয়ারিই পাবনার সেই ২টি আসনে নির্বাচন
১২ ফেব্রুয়ারিই পাবনার সেই ২টি আসনে নির্বাচন

গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেটের সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনের Read more

শৈশব কি হারিয়ে যাচ্ছে ভার্চুয়াল দুনিয়ায়?
শৈশব কি হারিয়ে যাচ্ছে ভার্চুয়াল দুনিয়ায়?

আজকের ডিজিটাল যুগে মোবাইল ফোন ও ইন্টারনেট শিশুদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। তবে এর সাথে সাথে দেখা দিয়েছে এক Read more

ভালুকায় উন্মুক্তভাবে গরু ও মহিষ পালনে ভোগান্তিতে স্থানীয় কৃষকরা
ভালুকায় উন্মুক্তভাবে গরু ও মহিষ পালনে ভোগান্তিতে স্থানীয় কৃষকরা

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর পশ্চিমপাড়া গ্রামে উন্মুক্তভাবে গরু ও মহিষ পালন করায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। ওই Read more

নান্দাইলের ভোরাঘাট সেতু যেন মৃত্যু ফাঁদ!
নান্দাইলের ভোরাঘাট সেতু যেন মৃত্যু ফাঁদ!

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের ভোরাঘাট সেতু দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সেতুটি এখন যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। জানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন