জামালপুরে খাল খনন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (২৯ এপ্রিল) জামালপুর দুদক কার্যালয়ের একটি টিম বেলা সাড়ে ১১টা দিকে জামালপুর এলজিইডি কার্যালয়ে প্রবেশ করে পরে দুপুর সাড়ে ১২টার দিকে ওই কার্যালয় থেকে বের হয়। দুদক সমন্বিত জামালপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুর ইসলামের নেতৃত্বে জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদের সঙ্গে জাইকার প্রকল্পের নিয়ে বিভিন্ন কথা বলেন। এ সময় খাল পুনঃখনন প্রকল্পের সব তথ্য চেয়েছে দুদক। দুদক সমন্বিত জামালপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিহাদুর ইসলাম বলেন, জাইকার অর্থায়নে জামালপুর সদর উপজেলায় দুই ও সরিষাবাড়ী উপজেলার একটি খাল খনন প্রকল্পে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ। আমারা জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আলোচনা করেছি। কার্যালয় থেকে ওই প্রকল্পের কাজ তদারকি করা হয়। প্রকল্পের সুনির্দিষ্টভাবে বলা রয়েছে। তিনি আরো বলেন, জামালপুর সদর উপজেলার শাহাবাজপুর বংশাই খালের ১২.৪০ কিলোমিটার, নান্দিনা ভালুকা শ্রীপুরে এলাকায় খালের ২৪ কিলোমিটার, এবং সরিষাবাড়ী উপজেলার বড়বাড়িয়া এলাকায় খালের ৩.৮ কিলোমিটার পুনঃখনন প্রকল্প। এই তিনটি প্রকল্পে বাজেট ছিল প্রায় ৫ কোটি টাকা। এই পাঁচ কোটি টাকার প্রকল্পে অনিয়ম দুর্নীতির বিষয়ে তথ্য উপাত্ত যাচাই সংগ্রহ করেছি ও যাচাই বাছাই করেছি। এবং আমাদের বিস্তারিত তথ্য দেওয়ার জন্য নির্বাহী প্রকৌশলকে অনুরোধ করেছি। পরবর্তীতে আমরা দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠাব।জামালপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ বলেন, সদর উপজেলার দুটি ও সরিষাবাড়ী উপজেলার একটি খাল খনন প্রকল্পের কাজ চলমান রয়েছে। ওই কাজের সব তথ্য এবং মাঠ পর্যায়ের কাজ দেখার জন্য দুদকের একটি টিম এসেছিল।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র
গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্র ড্রোন ব্যবহার করছে বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে Read more

আইটেম গানে ছোটপর্দায় ঝলক দেখাবেন মাহি
আইটেম গানে ছোটপর্দায় ঝলক দেখাবেন মাহি

 কাঙ্ক্ষিত ভালোবাসা না পেয়ে বিরহের আগুনে পুড়ছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। ভালোবাসার মানুষ ভালোবাসা না দিয়েই চলে গেছেন Read more

ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো সোনার দাম
ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো সোনার দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েলকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করার জেরে বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বেড়েছে। এর প্রভাবে Read more

মাচাদো নোবেল পুরস্কার দান করলে সাদরে গ্রহণ করবেন ট্রাম্প
মাচাদো নোবেল পুরস্কার দান করলে সাদরে গ্রহণ করবেন ট্রাম্প

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় মাচাদো যদি Read more

পহেলা মে থেকে সারা দেশে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা
পহেলা মে থেকে সারা দেশে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা

পহেলা মে থেকে সারা দেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। Read more

ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় মদসহ আটক ৩
ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় মদসহ আটক ৩

ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় মদসহ ৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌঁনে ৯টার দিকে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন