কাঙ্ক্ষিত ভালোবাসা না পেয়ে বিরহের আগুনে পুড়ছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। ভালোবাসার মানুষ ভালোবাসা না দিয়েই চলে গেছেন দূরে। সেই বিরহের আগুনে তার কলিজা পুড়ে হয়েছে কাবাব। এমনই কিছু কথায় আইটেম গানে দেখা যাবে মাহিকে।বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে আজ থেকে প্রচারিত হবে মেগাসিরিয়াল ‘খুশবু’। সেখানে তিতলি মির্জা চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা সামিরা মাহি। চরিত্রটির প্রথম উপস্থিতিতেই দর্শকরা একটি আইটেম গানে তাকে দেখতে পাবেন।কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘খুশবু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মারুফ হাসান।গল্পটি গড়ে উঠেছে জীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামকে কেন্দ্র করে। নাটকে ফুটে উঠবে গার্মেন্টসকর্মী নারীদের সুখ-দুঃখ, ভালোবাসা-ঘৃণার দিকগুলো, যা অনেকটা অজানাই থেকে যায় সাধারণ মানুষের কাছে। পাশাপাশি এতে ফুটে উঠবে রুপালি পর্দার আড়ালের মানুষের গল্পও। এ ধারাবাহিকে বিশেষ চরিত্রে অভিনয় করছেন একক নাটকের জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। দর্শকদের প্রত্যাশা, নতুন এই ধারাবাহিকে তার ভিন্নধর্মী উপস্থিতি মুগ্ধ করবে সবাইকে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পামওয়েল প্ল্যান্টে বিস্ফোরণে প্রবাসী বাংলাদেশিসহ আহত ৪
পামওয়েল প্ল্যান্টে বিস্ফোরণে প্রবাসী বাংলাদেশিসহ আহত ৪

মালয়েশিয়ায় একটি পামওয়েল কারখানার স্টিম বয়লার বিস্ফোরণে এক বাংলাদেশিসহ চারজন কর্মী দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।মালয় সংবাদমাধ্যম সিনার হারিয়ানের এক Read more

বৃষ্টি আর কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
বৃষ্টি আর কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

মৌসুমি বায়ু বিদায়ের সময় ঘনিয়ে এলেও সারা দেশে বৃষ্টি অব্যাহত রয়েছে। আজ ভোরে থেকে ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি হতে পারে। Read more

কালকিনিতে শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, তদন্তে দুদক
কালকিনিতে শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, তদন্তে দুদক

মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক এবং কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার Read more

ঝড়ের তাণ্ডবে ফুলবাড়ীতে ধানক্ষেত উল্টে পড়ল, কৃষক বিপাকে
ঝড়ের তাণ্ডবে ফুলবাড়ীতে ধানক্ষেত উল্টে পড়ল, কৃষক বিপাকে

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে টানা বৃষ্টিপাত ও ঝড়োবাতাসে আমন ধান হেলে পড়েছে। গত কয়েক দিনের বৃষ্টিপাত ও Read more

কোরআন তেলাওয়াতে জামায়াতের জাতীয় সমাবেশ শুরু
কোরআন তেলাওয়াতে জামায়াতের জাতীয় সমাবেশ শুরু

সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন দলের আমির Read more

মালয়েশিয়ায় ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ঘোষণা
মালয়েশিয়ায় ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ঘোষণা

মালয়েশিয়ায় হরি রায়া আইদিলফিতরি শনিবার উদযাপিত হবে বলে জানিয়েছেন রুলার্স সিলের রক্ষক সাইয়েদ দানিয়াল সাইয়েদ আহমদ। বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন