জম্মু-কাশ্মীরে ভয়াবহ হামলা ও ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি ২ দেশের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি প্রশমনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট এরদোয়ান এক বার্তায় বলেন, যদি এখনই শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ না নেওয়া হয় তাহলে এই পরিস্থিতি আরও ভয়াবহ সংকটে রূপ নিতে পারে। তিনি উত্তেজনা প্রশমনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।তিনি বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা যেন দ্রুত প্রশমিত হয়- আমরা সেই কামনাই করছি। কারণ আমরা চাই না এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠুক।একই সঙ্গে ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের অটল অবস্থান পুনর্ব্যক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোয়ান বলেন, পূর্ব জেরুজালেম, পশ্চিম তীরের মতো গাজাও ফিলিস্তিনিদেরই ভূমি। ইনশাআল্লাহ, গাজার ভাইবোনেরা সেই ভূমিতেই চিরকাল বসবাস করবেন।ইসরায়েলের অবরোধ ও সহিংসতার তীব্র সমালোচনা করে এরদোয়ান আরও বলেন, গাজায় আরও রক্ত ঝরিয়ে, শিশু হত্যা করে এবং মানুষকে ক্ষুধা ও ওষুধের অভাবে রেখে কেউ কোনো লক্ষ্যে পৌঁছাতে পারবে না- এই বাস্তবতাটি মেনে নেওয়া উচিত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপ খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশ হকি দল
এশিয়া কাপ খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশ হকি দল

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের জেরে শেষ মুহূর্তে এশিয়া কাপ হকি থেকে নাম সরিয়ে নিয়েছে পাকিস্তান। তাদের অনুপস্থিতিতে নতুন করে Read more

এনবিআর চেয়ারম্যানকে অপসারণে আলটিমেটাম
এনবিআর চেয়ারম্যানকে অপসারণে আলটিমেটাম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণ করার দাবি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।সোমবার (২৬ মে) সংবাদ Read more

আমায় টাকায় চুলকায়, তাই টাকা দিয়া লোক আইনা বসায়
আমায় টাকায় চুলকায়, তাই টাকা দিয়া লোক আইনা বসায়

মেহেরপুরের গাংনীতে কৃষি অফিসারদের তুষ্ট করে নিজেদের পক্ষে সাফাই গাওয়ানোর অভিযোগ উঠেছে মাসুদ সিড নামক একটি কোম্পানির বিরুদ্ধে। এসম্পর্কে জানতে Read more

বাস কাউন্টার নিয়ে লক্ষ্মীপুরে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৬
বাস কাউন্টার নিয়ে লক্ষ্মীপুরে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৬

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার ও যাত্রীবাহী বাস কাউন্টারকে কেন্দ্র করে ওয়ার্ড যুবদলের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত Read more

পদ্মাসেতুর বেড়িবাঁধে দর্শনার্থীদের ভিড়
পদ্মাসেতুর বেড়িবাঁধে দর্শনার্থীদের ভিড়

ঈদের ছুটি মানেই আনন্দ আর অবকাশের এক অপূর্ব মিলন। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে একটু প্রশান্তি খুঁজে নিতে বেরিয়ে পড়েছে Read more

ইনস্পেক্টর থেকে এএসপি হলেন পুলিশের ৩৯ কর্মকর্তা
ইনস্পেক্টর থেকে এএসপি হলেন পুলিশের ৩৯ কর্মকর্তা

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত ৩৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার করা হয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন