ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদের যে অঞ্চলে প্রচুর সংখ্যক “বাংলাদেশি” থাকেন বলে পুলিশের সন্দেহ, সেই চান্দোলা লেক এলাকায় মঙ্গলবার সকাল থেকে বেআইনি ঘরবাড়ি গুঁড়িয়ে দিতে শুরু করেছে প্রশাসন।এর আগে গত শনিবার ভোর রাত থেকে গুজরাট জুড়েই শুরু হয়েছিল “অবৈধ বাংলাদেশি”দের খোঁজে তল্লাশি। সোমবার রাত পর্যন্ত ওই অভিযানে প্রায় সাড়ে ছয় হাজার মানুষকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।তাদের মধ্যে অবশ্য মাত্র ৪৫০ জনের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে যে তারা বাংলাদেশি এবং বেআইনিভাবে গুজরাটে থাকছিলেন, জানিয়েছিলেন রাজ্যের পুলিশ মহা-নির্দেশক বিকাশ সহায়।এরপরেই আহমেদাবাদের ওই অঞ্চলে কথিত বাংলাদেশিদের বাড়ি-ঘর ভাঙা শুরু হলো।পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) শরদ সিংহল সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, “সিয়াসতনগর বাঙাল ভাস’ নামের একটি এলাকার অধিকাংশই বাংলাদেশি অনুপ্রবেশকারী। আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন একটি সমীক্ষা চালিয়ে দেখেছিল যে অনেক বেআইনি নির্মাণ আছে সেখানে।মঙ্গলবার সকাল থেকে ৫০টি বুলডোজার এবং প্রায় দুই হাজার পুলিশ কর্মীকে ওই ঘর ভাঙার কাজে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সিংহল।ভোররাতের অপারেশন শুরুর আগে থেকেই অবশ্য স্থানীয় মানুষদের বাড়িঘর খালি করে চলে যেতে দেখেছেন ঘটনাস্থলে রাত থেকেই উপস্থিত থাকা বিবিসির সংবাদদাতারা। বিবিসি বাংলাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুরুত্বপূর্ণ ৩ মিশনে দূত রদবদল করছে সরকার
গুরুত্বপূর্ণ ৩ মিশনে দূত রদবদল করছে সরকার

৩টি গুরুত্বপূর্ণ মিশনে দূত রদবদল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। যুক্তরাষ্ট্র, কানাডা ও সুইজারল্যান্ডে এই রদবদল করা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র Read more

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরিয়ে দিতে পারলে মিলবে ৫০ মিলিয়ন ডলার
ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরিয়ে দিতে পারলে মিলবে ৫০ মিলিয়ন ডলার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে তথ্য দিয়ে গ্রেফতারের জন্য ঘোষিত পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাদুরোর অবস্থান Read more

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবরোধ
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবরোধ

গাজীপুরের কোনাবাড়ীতে গত দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রায় ১০ ঘণ্টা ধরে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানার Read more

ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে রাতে
ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে রাতে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ রাত ১০টায়। শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন Read more

মেট্রোরেলের যাত্রীদের মাস্ক পরার অনুরোধ
মেট্রোরেলের যাত্রীদের মাস্ক পরার অনুরোধ

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে মেট্রোরেলে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (০৯ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট Read more

১৫ কোটি টাকার কাঁচামাল নিয়ে জাহাজডুবি, ৩ দিনেও শুরু হয়নি উদ্ধার কাজ
১৫ কোটি টাকার কাঁচামাল নিয়ে জাহাজডুবি, ৩ দিনেও শুরু হয়নি উদ্ধার কাজ

ভোলা সদর উপজেলার সংলগ্ন মেঘনা নদীতে ১৫ কোটি টাকার কাঁচামাল নিয়ে সিরামিক কাঁচামালবাহী কোস্টার জাহাজ এমভি রেক্সগ্লোরি-১ ডুবে যাওয়ার ৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন