বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লায় এক রাতেই তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে সংঘবদ্ধ একটি চোরচক্র নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।সুন্দরদী গাউছিয়া আবেদীয়া সূন্নী আলিম মাদ্রাসার অধ্যক্ষ এসএম আব্দুর রব জানান, রাতের আঁধারে তার বাসার পেছনের জানালার গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে। এরপর স্টিলের আলমারি ভেঙে নগদ ১ লাখ ৮ হাজার টাকা ও প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।একই রাতে পার্শ্ববর্তী মাহমুদ সিকদার এবং জাহাঙ্গীর হোসেন মীরের বাড়িতেও একই কায়দায় চুরি হয়। এসব বাড়ি থেকে নগদ ৩০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে।ঘটনার পর মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিসিবি নির্বাচনে ভোট দেননি তামিম
বিসিবি নির্বাচনে ভোট দেননি তামিম

নানা জল্পনা-কল্পনা আর নাটকীয়তার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর Read more

মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই স্কুলছাত্রকে হাতুড়িপেটা
মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই স্কুলছাত্রকে হাতুড়িপেটা

মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে পঞ্চম শ্রেণীর দুই শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে স্থানীয় বখাটেরা। রবিবার(২৪ আগস্ট) দুপুরে সদর Read more

ওষুধ ছাড়াই ইউরিক অ্যাসিডের সমস্যা সমাধান করবেন যেভাবে
ওষুধ ছাড়াই ইউরিক অ্যাসিডের সমস্যা সমাধান করবেন যেভাবে

অত্যাধিক প্রোটিনযুক্ত খাবার খাওয়ার ফলে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। যাঁরা নিয়মিত মাছ-মাংস খেয়ে থাকেন, তাঁদের ইউরিক অ্যাসিড বাড়ার Read more

নরসিংদীতে সন্ত্রাসী হামলার শিকার যমুনা টিভির সাংবাদিক
নরসিংদীতে সন্ত্রাসী হামলার শিকার যমুনা টিভির সাংবাদিক

নরসিংদীর চরাঞ্চলের আলোকবালীতে ঘটে যাওয়া বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন যমুনা টিভির Read more

সাগরে লঘুচাপ, আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস
সাগরে লঘুচাপ, আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।শুক্রবার (২৪ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন