নরসিংদীর চরাঞ্চলের আলোকবালীতে ঘটে যাওয়া বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন যমুনা টিভির নরসিংদীর স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদী সদর হাসপাতালের ভেতরে এই ঘটনা ঘটে। এই হামলায় আহত সাংবাদিকের মাথা ফেটে গেছে। হামলার কয়েকটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় উঠে জেলা জুড়ে।সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ফরিদা গুলশানারা কবির বলেন, ঘটনার পরে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলায় তাঁর মাথা ফেটে গেছে। মাথার ডান পাশে চারটি সেলাই লেগেছে। মাথায় আঘাতের কারণে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।প্রত্যক্ষদর্শী সাংবাদিকেরা জানান, নরসিংদীর আলোকবালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহের জন্য হাসপাতালের ভেতরেই অবস্থান করছিলেন আইয়ুব খান সরকার। এ সময় আলোকবালী ইউনিয়ন বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদক কাইউমকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেন তাঁর সমর্থকেরা। একপর্যায়ে তাঁরা লাঠিসোঁটা দিয়ে উপুর্যপরি আঘাত করলে আইয়ুবের মাথা ফেটে যায়। পরে অন্যান্য সাংবাদিক ও উপস্থিত লোকজনের সহায়তায় হাসপাতালের ভেতরে নেওয়া হয় তাঁকে।এই ঘটনায় নরসিংদী জেলা জুড়ে সাংবাদিক মহলসহ সর্বস্তরের জনসাধারণ চিহ্নিত এসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, সাংবাদিক আইয়ুব খানের ওপর হামলার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুবদল নেতা রাসেল নিখোঁজের ঘটনায় উত্তাল ঝিকরগাছা
যুবদল নেতা রাসেল নিখোঁজের ঘটনায় উত্তাল ঝিকরগাছা

যশোরের ঝিকরগাছা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন নিখোঁজের ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠেছে। গত ৩ দিনে তার খোঁজ না মেলায় রোববার Read more

হামাসকে আত্মসমর্পণের আহ্বান ইসরায়েলের
হামাসকে আত্মসমর্পণের আহ্বান ইসরায়েলের

ইসরায়েল আবারও হামাসের প্রতি আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ইসরায়েলের সামরিক বাহিনী গাজার সবচেয়ে বড় শহুরের কেন্দ্রে বিমান হামলা Read more

গাজায় নৃশংসতার প্রতিবাদে মরক্কোতে ব্যাপক বিক্ষোভ
গাজায় নৃশংসতার প্রতিবাদে মরক্কোতে ব্যাপক বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মরক্কোর রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ। প্রায় ১৮ মাস Read more

৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির আভাস
৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির আভাস

দেশের ৭ জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই Read more

সীমান্তে শূন্য লাইন অতিক্রম করায় বিএসএফ সদস্য আটক
সীমান্তে শূন্য লাইন অতিক্রম করায় বিএসএফ সদস্য আটক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশ সীমানায় ঢুকে পড়ায় এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি।রবিবার (২১ ডিসেম্বর) ভোর Read more

ঠাকুরগাঁওয়ের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছাত্র জনতার ওপর হামলা ঘটনাসহ একাধিক মামলায় আসামি ঠাকুরগাঁও সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন