কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামিসহ ৫ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) রাতে কক্সবাজার পুলিশ সুপার মো. সাইফ উদ্দিন শাহীনের নির্দেশে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে উপরোক্ত আসামিদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড সোসাইটি পাড়া এলাকার মৃত নুরুল কবিরের পুত্র সাজাপ্রাপ্ত মো. তারেকুল ইসলাম (৩৬), চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মগছড়ার জুম এলাকার নুরুল আমিনের পুত্র সাজাপ্রাপ্ত রেজাউল করিম, চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ড মাইজঘোনা উত্তর পাড়া এলাকার জাবের হোসেনের পুত্র আনোয়ার হোছন (৩৪), চকরিয়া উপজেলা বদরখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড মুহুরী মোড়া পাড়া এলাকার ছাবের আহমেদের পুত্র মোহাম্মদ রিদওয়ানুল হক ও চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১নং ওয়ার্ড ইদমনি এলাকার নাজেম উদ্দিনের পুত্র নুরুল ইসলাম প্রকাশ লালাইয়া ডাকাত(৩১)।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, চকরিয়ায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি চকরিয়া উপজেলার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে।এছাড়া আজকে সাজাপ্রাপ্ত আসামিসহ যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের জবরদখলকৃত ২ একর বনভূমি উদ্ধার
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের জবরদখলকৃত ২ একর বনভূমি উদ্ধার

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এলাকায় অবৈধভাবে দখল করা ২ একর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ।শনিবার (১২ Read more

আজ দ্বিতীয় দিনেও পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক
আজ দ্বিতীয় দিনেও পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার মুন্সিগঞ্জের পদ্মা সেতু দিয়ে ঘরমুখো মানুষের যাত্রার দ্বিতীয় দিনেও যান চলাচল Read more

থালাপতি বিজয়ের জনসভায় রেকর্ড
থালাপতি বিজয়ের জনসভায় রেকর্ড

দক্ষিণ ভারতের সুপারস্টার ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়ের সাম্প্রতিক মাদুরাই জনসভায় রেকর্ডসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রতিবেদন অনুযায়ী, তামিলাগা Read more

‘জীবনরক্ষাকারী ৭৩৯ ওষুধের দাম ঠিক করবে সরকার’
‘জীবনরক্ষাকারী ৭৩৯ ওষুধের দাম ঠিক করবে সরকার’

দেশে তৈরি জীবনরক্ষাকারী সকল ওষুধের দাম সরকারকে ঠিক করে দিতে হবে।  সোমবার (২৫ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি Read more

দেশে নব্য ফ্যাসিবাদের দোসররা দাপিয়ে বেড়াচ্ছে: জি এম কাদের
দেশে নব্য ফ্যাসিবাদের দোসররা দাপিয়ে বেড়াচ্ছে: জি এম কাদের

দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে, নব্য ফ্যাসিবাদের দোসররা দাপিয়ে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।রোববার (২০ Read more

দিল্লির আদালতে ফয়সাল ও আলমগীরকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ
দিল্লির আদালতে ফয়সাল ও আলমগীরকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে ১১ দিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন