চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এলাকায় অবৈধভাবে দখল করা ২ একর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ।শনিবার (১২ জুলাই) সকালে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দীন ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারের নেতৃত্বে বনবিভাগের একটি টিম বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের আওতাধীন চুনতি মৌজার বনপুকুর হাসাইন্না কাটা গর্জন বাগান এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে নির্মিত একটি ঘর উচ্ছেদ করা হয়।চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, ‘আমাদের দায়িত্ব বনবিভাগের জায়গা ও বনবিভাগের সম্পদ রক্ষা করা। এরই মধ্যে হাসনাকাটা এলাকায় অবৈধভাবে নির্মিত ২ একর বনভূমি উদ্ধার করেছি। এর আগে ও অবৈধভাবে দখলদারদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে বনের জায়গা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বনভূমিতে শীঘ্রই বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হবে’ বলেও জানান তিনি।চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দীন বলেন, ‘চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বনভূমি উদ্ধারের জন্য বন বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। সম্প্রতি, লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে ২ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। এই অভিযানে অবৈধ দখলদারদের কাছ থেকে বনভূমি উদ্ধার করা হয় এবং অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। চুনতি অভয়ারণ্যের জীববৈচিত্র্য রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য এই ধরনের অভিযান অব্যাহত থাকবে’ বলেও জানান তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
নরসিংদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নরসিংদীতে অতিরিক্ত গতির অনিয়ন্ত্রিত মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার( ২২ মে) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিট এর দিকে Read more

আনোয়ারায় ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ
আনোয়ারায় ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্রশিবিরের দুই শীর্ষ নেতার উপর হামলার অভিযোগ উঠেছে।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে Read more

কুলিয়ারচরে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
কুলিয়ারচরে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে শাহ জালাল (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।শুক্রবার (২৫ এপ্রিল) রাতে Read more

কাশ্মিরে হামলা ভারতের ‘সাজানো’ ঘটনা
কাশ্মিরে হামলা ভারতের ‘সাজানো’ ঘটনা

ভারত-শাসিত কাশ্মিরে বন্দুকধারীদের হামলাকে ‘সাজানো’ ঘটনা বলে দাবি করেছে পাকিস্তান। অবশ্য এই দাবির পক্ষে কোনও যুক্তি  প্রমাণ সামনে আনতে পারেনি Read more

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, পরিস্থিতি থমথমে
মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, পরিস্থিতি থমথমে

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত Read more

বরিশালে ট্রাকচাপায় ২ যুবকের মৃত্যু
বরিশালে ট্রাকচাপায় ২ যুবকের মৃত্যু

বরিশাল নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেল চালক ও আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (০২ জানুয়ারি) গভীর রাতে নগরীর রূপাতলী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন