ঝালকাঠির তরুণ উদ্যোক্তা মো. আজিজুল হক তার নিজ উদ্যোগে গড়ে তুলেছেন একটি দৃষ্টিনন্দিত আম বাগান। যা আগামীতে স্থানীয় অর্থনীতিতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। কৃষি ভিত্তিক এই উদ্যোগ শুধু তার নিজেরই নয়, আশেপাশের অনেক মানুষের জীবিকারও উৎস হয়ে উঠেছে।পড়াশুনা শেষ করে ঢাকায় চাকুরী করাবস্থায় ২০১৪ সালে নিজ এলাকায় কিছু করার চিন্তা থেকেই আজিজ শুরু করেন ফলদ বৃক্ষ রোপন। ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের পিংরি গ্রামে বাড়ির পাশে অল্প কিছু পতিত জমিতে বাগান করা শুরু করলেও বর্তমানে তার বাগানের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ বিঘা। এতে রয়েছে ৫টি জাতের সুমিষ্ট উন্নত মানের আম।এই প্রতিবেদনটি তৈরি করতে বাগানে গেলে আজিজুল আমাদের ঘন্টা ব্যাপী তার পুরো বাগানটি ঘুরে ঘুরে দেখান। এ যেনো মনোমুগ্ধকর এক পরিবেশ। গাছে গাছে দুলছে হাড়িভাঙ্গা, অম্রপালী, হিমসাগর, কহিতোর ওবং কাঁচামিঠা জাতের আম। একই বাগানে একাংশে রয়েছে জাম, লিচু ও আমরা গাছ। বাগান জুড়ে ফলদ গাছতো আছেই একই সাথে মাছ চাষসহ হাঁস, মুরগী ও গরুর খামার প্রস্তুতে ব্যস্ত সময় পাড় করছেন আজিজুল হক নামের এই উদ্দ্যোগতা।চলতি মৌসুমে তার বাগান থেকে কয়েক টন আম উৎপাদনের আশা আজিজের। ভবিষ্যতে অনলাইন ও অফলাইন বাজারের মাধ্যমে এই আম সরবরাহ করা হবে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। এছাড়া তিনি স্থানীয় যুবকদের প্রশিক্ষণ দিয়ে তাদেরকেও কৃষিতে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছে চান।আজিজুল বলেন, শুরুটা সহজ ছিলোনা। প্রথম দুই/তিন লোকসান গুনতে হয়েছে। কিন্তু পরিবারের উৎসাহ, ধৈর্য্য আর পরিশ্রমই আজ আমাকে সফলতার অবস্থানে এনেছে।স্থানীয় কৃষি কর্মকর্তার মতে, এই ধরনের উদ্যোগ দেশের কৃষিখাতকে আরও শক্তিশালী করবে এবং যুবকদের কর্মসংস্থানের নতুন পথ খুলে দেবে। আজিজুলের গল্প প্রমাণ করে, ইচ্ছা আর পরিশ্রম থাকলে নিজ এলাকার মাটিতেই গড়া যায় সাফল্যের ভিত।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলে ‘ধন্যবাদ ভারতের জনগণ’ লেখা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান
ইসরায়েলে ‘ধন্যবাদ ভারতের জনগণ’ লেখা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান

ইসরায়েলে ‘ধন্যবাদ ভারতের জনগণ’ লেখা নিক্ষেপ করছে ইরান। ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইয়ের ইরানের কনস্যুলেট জেনারেল ভবন এবং ইরানের Read more

মুখ থুবড়ে পড়েছে টেলিফোন এক্সচেঞ্জের কার্যক্রম
মুখ থুবড়ে পড়েছে টেলিফোন এক্সচেঞ্জের কার্যক্রম

যখন মোবাইল ছিল না তখন দূর-দূরান্তে অবস্থানরত আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলার একমাত্র মাধ্যম ছিল টেলিফোন। সময়ের ব্যবধানে মোবাইল সহজলভ্য হওয়ায় Read more

বিমান ছিনতাই করেছিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির স্বামী
বিমান ছিনতাই করেছিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির স্বামী

নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য বিচারপতি Read more

কাশিমপুরে বসতবাড়ির দেয়াল ধসে বৃদ্ধের মৃত্যু
কাশিমপুরে বসতবাড়ির দেয়াল ধসে বৃদ্ধের মৃত্যু

গাজীপুরের কাশিমপুরে বসতবাড়ির দেয়াল ধসে পড়ে তমিজ উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে Read more

প্রকাশিত হচ্ছে তরুণ কবি রাফির ‘সুদিন ফিরে আসছে’
প্রকাশিত হচ্ছে তরুণ কবি রাফির ‘সুদিন ফিরে আসছে’

প্রকাশিত হতে যাচ্ছে তরুণ কবি আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ ‘সুদিন ফিরে আসছে’। বইটি প্রকাশ করছে বর্ষা দুপুর প্রকাশনী। প্রচ্ছদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন