ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছেন দিল্লির একটি আদালত।গত সোমবার (২৩ মার্চ) ওই দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে যায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি’(এনআইএ)।গত মঙ্গলবার (২৪ মার্চ) তাদের দিল্লিতে এনআইএ’এর বিশেষ আদালতে তোলা হয়। দুই পক্ষের বক্তব্য শুনে দিল্লির ‘পাতিয়ালা হাউজ কোর্ট’ এর অতিরিক্ত সেশন জাজ প্রশান্ত শর্মা তাদের ১১ দিনের এনআইএ রিমান্ডের নির্দেশ দেয়।এই আদালতের সিনিয়র পাবলিক প্রসিকিউটর রাহুল ত্যাগী ওই দুই অভিযুক্তর বিরুদ্ধে যাবতীয় নথি দাখিল করে জানায়, অভিযুক্তরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল, ফলে ষড়যন্ত্রের বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ফলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের পরিকল্পনার বিষয়টি সামনে আনা উচিত।উল্লেখ্য, ৭ ও ৮ মার্চ মধ্যবর্তী সময় ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে ফরেনারস আইনে মামলা দায়ের করেছিল তদন্তকারী কর্মকর্তারা।পরবর্তীতে তাদের বিধান নগর মহকুমা আদালতে তোলা হলে প্রথমে ১৪ দিনের এসটিএফ রিমান্ডের নির্দেশ দেয় আদালত। সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর গত ২২ মার্চ বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে আদালত তাদের উভয়কেই ১২ দিনের বিচার বিভাগীয় হেফাজত (কারাগার হাজতবাস) নির্দেশ দেয়।পরে এই মামলায় যুক্ত হয় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়ে গত সোমবার (২২ মার্চ) বিধাননগর মহকুমা আদালতে এনআইএ’এর তরফে আবেদন জানানো হয়েছিল। মূলত নিজেদের হেফাজতে নিয়ে ভারতে অনুপ্রবেশ বা এর পিছনে কোনো অভিসন্ধি আছে কিনা তা জানতে চাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় ঘুষ কেলেঙ্কারিতে প্রধান শিক্ষকের অপসারণের দাবি
ভালুকায় ঘুষ কেলেঙ্কারিতে প্রধান শিক্ষকের অপসারণের দাবি

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. আব্দুল মতিনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ উঠেছে। Read more

এবার সবাইকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বললেন কিয়ার স্টারমার
এবার সবাইকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বললেন কিয়ার স্টারমার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে আটক হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, সব দেশেরই ‘আন্তর্জাতিক আইন Read more

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের তালা দিয়ে বিক্ষোভ
শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের তালা দিয়ে বিক্ষোভ

কুমিল্লায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ নানা দাবির প্রেক্ষিতে কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) সকালে নগরীর পূবালী চত্বর Read more

ক্যান্সারে মারা গেলেন তিন বস্তা টাকা জমানো সেই ভিক্ষুক
ক্যান্সারে মারা গেলেন তিন বস্তা টাকা জমানো সেই ভিক্ষুক

সিরাজগঞ্জে ভিক্ষা করে জমানো তিন বস্তা টাকা উদ্ধার হয়ে আলোচনায় আসা সালেহা বেগম (৬৫) মারা গেছেন। স্থানীয়ভাবে সবাই তাকে ‘সালে Read more

দগ্ধদের চিকিৎসা দিতে সন্ধ্যায় ঢাকায় আসছে চীনা মেডিকেল টিম
দগ্ধদের চিকিৎসা দিতে সন্ধ্যায় ঢাকায় আসছে চীনা মেডিকেল টিম

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় আসছে চীনের ৫ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল Read more

প্রথমবারের মতো কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদির মধ্যে চুক্তি সই
প্রথমবারের মতো কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদির মধ্যে চুক্তি সই

বাংলাদেশ থেকে সাধারণ কর্মী নিয়োগে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সৌদি রাজধানী রিয়াদে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন