হার দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে জুনিয়র টাইগাররা। এই ম্যাচে স্বাগতিকদের ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল লাল-সবুজের প্রতিনিধিরা।সোমবার (২৮ এপ্রিল) টস জিতে ব্যাট করতে নেমে ২১১ রানে অলআউট হয়েছিল লঙ্কানরা। জবাব দিতে নেমে ৯৩ বল ও ৯ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে দেখে শুনেই খেলছিল বাংলাদেশ। তবে দলীয় ৩৫ রানের মাথায় ১৪ বলে ৫ রান করে আউট হন ওপেনার কালাম সিদ্দিকী। এরপর ক্রিজে আসেন অধিনায়ক আজিজুল হাকিম। দ্বিতীয় উইকেটে ওপেনার জাওয়াদ আবরারকে সঙ্গে নিয়ে ম্যাচের বাকি গল্পটা লিখে দেন। এই দুজন গড়েন ১৮৩ রানের বিশাল অবিচ্ছিন্ন জুটি। আবরার ছিলেন রীতিমতো বিধ্বংসী মেজাজে। ১০৬ বলে ১৪ চার ও ৬ ছক্কায় খেলেন ১৩০ রানের অপরাজিত এক অসাধারণ ইনিংস। অন্যদিকে অধিনায়ক আজিজুল হাকিম তাকে যোগ্য সঙ্গ দেন। ৮৯ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন তিনি। এতে  ৯৩ বল ও ৯ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।এর আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ভালো শুরু পেলেও আল ফাহাদের তোপে দলীয় পঞ্চাশ রানের আগেই ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে যায় স্বাগতিকরা। মিডল অর্ডারে চামিকা হেনাতিগালার ৫১ ও দিনুরার ৪৭ রানের ইনিংসে ২১১ রানের লড়াকু পুঁজি পায় লঙ্কানরা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু!
ভালুকায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু!

ময়মনসিংহের ভালুকায় নানার বাড়িতে বেড়াতে এসে ওয়ালিদ মাহমুদ (৮) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ভালুকা উপজেলার Read more

মোংলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মোংলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোংলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরীর সামনে থেকে ৮৮৬ Read more

বিরামপুর সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান, মিলেছে দালালদের সম্পৃক্ততার প্রমাণ
বিরামপুর সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান, মিলেছে দালালদের সম্পৃক্ততার প্রমাণ

দিনাজপুরের বিরামপুর উপজেলা সেটেলমেন্ট অফিসে ঘুষ ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন – দুদক।মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল থেকে Read more

উন্নয়ন ছাড়াই কোটি টাকার বিল! চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত দাবি
উন্নয়ন ছাড়াই কোটি টাকার বিল! চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত দাবি

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০২৪-২৫ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়নের Read more

ভোটকেন্দ্রে সিসি ও পুলিশকে বডি ক্যামেরা দিচ্ছে না ইসি
ভোটকেন্দ্রে সিসি ও পুলিশকে বডি ক্যামেরা দিচ্ছে না ইসি

সরকারের ইচ্ছা থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পুলিশকে বডি ক্যামেরা দিচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)।ইসির উপসচিব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন