বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গাজী রাবার প্রসেসিং প্লান্টেশন অফিসার ইনচার্জকে গুলি করে ৫ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় গুলিবিদ্ধ শামিম রেজাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।রবিবার(২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বাইশারী বাজার-নারিচবুনিয়া সড়কের নারিচবুনিয়া শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বাইশারী বাজার-নারিচবুনিয়া সড়কের নারিচবুনিয়া শ্মশানঘাট এলাকায় অফিসের হিসাবনিকাশ শেষে হাতে থাকা ৫ লাখ টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন গাজী রাবার প্রসেসিং প্লান্টেশন অফিসার ইনচার্জ শামিম রেজা। খবর পেয়ে ওতপেতে থাকা অস্ত্রধারীরা গুলি করে ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে আহত অবস্থায় রাবার কর্মকর্তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।গুলিবিদ্ধ কর্মকর্তার ভাই সরওয়ার আলম বলেন, আমার বড়ভাই শামিম রেজা গাজী রাবার প্রসেসিং প্লান্টেশনের কাজ শেষে টাকা নিয়ে বাড়ি ফেরার সময়ে ৬-৭ জনের একটি অস্ত্রধারী দল তাকে গুলি করে। এ সময় তার কাছে থাকা ৫ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আমাদের মা শাহিদা বেগম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করবেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে রকিবুল হাসান নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে উপজেলার বাইশারী ইউনিয়নের পুনর্বাসনপাড়া গ্রামের মো. ইসহাকের ছেলে।বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক জানান, জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে মেঘনায় ৩০ কেজি ইলিশ জব্দ
মুন্সিগঞ্জে মেঘনায় ৩০ কেজি ইলিশ জব্দ

মুন্সিগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য অফিস ও নৌ–পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে Read more

শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি: সারজিস
শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি: সারজিস

আগামীর জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক Read more

দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু
দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ৩ জনের শরীরে ভাইরাসটি Read more

রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ থাকবে এবং পূর্বনির্ধারিত সব পরীক্ষা Read more

ঢাকা-৬ আসনে বিএনপির হয়ে লড়বেন ইশরাক হোসেন
ঢাকা-৬ আসনে বিএনপির হয়ে লড়বেন ইশরাক হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩২টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এর মধ্যে ঢাকা-৬ Read more

মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর
মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন