ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটনকেন্দ্র পহেলগামে বন্দুকধারীদের হামলায় পর্যটকসহ ২৬ জন নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এর মধ্যে সীমান্তে চতুর্থ রাতের মতো গোলাগুলির ঘটনা ঘটেছে, যদিও এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফলে দুই দেশের মধ্যে একটি যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চলমান এই উত্তেজনা নিরসনে দুই পক্ষকেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছে চীন ও যুক্তরাষ্ট্র।সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে।এতে বলা হয়েছে, গতকাল রোববার (২৭ এপ্রিল) পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইশাক দারের সঙ্গে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ই। পহেলগামে হামলার ঘটনায় পাকিস্তান যে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে, তার প্রতি বেইজিংয়ের সমর্থন ব্যক্ত করেছেন তিনি।চীনা বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে ওয়েং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, ‘চীন একটি দ্রুত ও স্বচ্ছ তদন্তের পক্ষে এবং বিশ্বাস করে যে, এই সংঘাত পাকিস্তান ও ভারত কারো মৌলিক স্বার্থের প্রতিনিধিত্ব করে না, তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্যেও উপকারী নয়।’দুই পক্ষই সংযম প্রদর্শন করবে এবং উত্তেজনা নিরসনে এগিয়ে আসবে, এমনটা প্রত্যাশা করেন তিনি।পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ‘ভারতের মিথ্যা দাবি, ভিত্তিহীন প্রচারণা এবং একতরফা পদক্ষেপ’ নিয়ে তারা কথা বলেছেন।চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামির সঙ্গেও আলাপ করেছেন।এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর রোববার (২৭ এপ্রিল) জানিয়েছে, তারা ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গে যোগাযোগ রেখেছে। দুই দেশই যাতে একটি ‘দায়িত্বশীল সমাধান’ নিয়ে কাজ করে সেটি চায় যুক্তরাষ্ট্র।বার্তাসংস্থা রয়টার্সকে পররাষ্ট্র দফতরের মুখপাত্র জানিয়েছেন, তারা দুই দেশের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, ‘আমরা ভারত ও পাকিস্তান সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ রেখেছি। মার্কিন যুক্তরাষ্ট্র সব পক্ষকে একটি দায়িত্বশীল সমাধানের জন্য একসঙ্গে কাজ করার উৎসাহ দিচ্ছে।’হামলার পরপর যুক্তরাষ্ট্র ভারতের প্রতি সমর্থন ব্যক্ত করেছিল। চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষিতে ভারত ও পাকিস্তান উভয়ই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৌদ্ধ পূর্ণিমার ছুটিতে রবিবার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
বৌদ্ধ পূর্ণিমার ছুটিতে রবিবার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রবিবার (১১ মে) দেশের সর্ববৃহৎ বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে Read more

শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা

শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালালই সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আজ বুধবার (১৭ ডিসেম্বর) Read more

বিএনপি থেকে নির্বাচন করতে চান উপদেষ্টা সাখাওয়াতের ভাই
বিএনপি থেকে নির্বাচন করতে চান উপদেষ্টা সাখাওয়াতের ভাই

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেনের ভাই হেমায়েত হোসেন সোহরাব সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহের কথা জানিয়েছেন।শনিবার বরিশালের হিজলায় Read more

ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা
ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল চুরি করার সময় দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪টার Read more

প্রাইভেটকার নিয়ে চুরি করতে গিয়ে স্ট্রোকে চোরের মৃত্যু
প্রাইভেটকার নিয়ে চুরি করতে গিয়ে স্ট্রোকে চোরের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে প্রাইভেটকার নিয়ে চুরি করতে গিয়ে স্ট্রোকে মামুন মিয়া (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন