হজ ফ্লাইট-২০২৫ উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে প্রধান অতিথি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের (হিজরি ১৪৪৬) হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন।এসময় তিনি হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উপদেষ্টা হজযাত্রীদের সৌদি আরবের আইনকানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে অনুরোধ জানান।খালিদ হোসেন বলেন, এ দেশের হজযাত্রীরা যাতে যৌক্তিক খরচে হজ পালন করতে পারেন সে বিষয়ে আমরা তৎপর রয়েছি। হজযাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে সব প্রক্রিয়া কীভাবে আরও সহজ করা যায় সেটা নিয়েও আমরা কাজ করছি। আগামী বছরের হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।সোমবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম প্লেনটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে। সৌদি আরবের জাতীয় ক্যারিয়ার সাউদিয়ার মাধ্যমে শুরু হচ্ছে এ বছরের হজ ফ্লাইট। প্রথম ফ্লাইটে (এসভি ৩৮০৩) পবিত্র হজ পালনের জন্য ঢাকা ত্যাগ করবেন ৩৯৮ জন হজযাত্রী।প্রথম দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি যাবেন। এর মধ্যে আটটি ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি ফ্লাইট মদিনায় প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও সচিব নাসরীন জাহান, বাংলাদেশে সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আবদুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূইয়া, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমদ মজুমদার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন।এ অনুষ্ঠানে দুজন হজযাত্রী হজ ব্যবস্থাপনা নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। এ বছরের সার্বিক হজ ব্যবস্থাপনায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন। এ অনুষ্ঠানে হজ কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।এ বছর তিনটি এয়ারলাইন্স ২৩২টি প্রাক-হজ ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করবে। বাংলাদেশ বিমান ১১৮টি প্রাক-হজ ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন ও ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে।  ৩১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে।এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন। চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন হজ অনুষ্ঠিত হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চৌহালীতে যমুনার চর থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার
চৌহালীতে যমুনার চর থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর একটি চর থেকে অজ্ঞাতনামা এক কিশোরের (১৩) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।বুধবার (২৫ মার্চ) দুপুরে Read more

শুনে শুনেই কোরআন মুখস্ত অন্ধ তরুণীর, স্বপ্ন হাফেজা হওয়ার
শুনে শুনেই কোরআন মুখস্ত অন্ধ তরুণীর, স্বপ্ন হাফেজা হওয়ার

দৃষ্টিশক্তিহীন চোখ, কিন্তু হৃদয়ের আলোয় উদ্ভাসিত এক নাম জোনাকি। গাজীপুরের শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের এই তরুণী জন্ম থেকেই অন্ধ, তবুও Read more

খাগড়াছড়ি রিজিয়নের মানবিক সহায়তা প্রদান
খাগড়াছড়ি রিজিয়নের মানবিক সহায়তা প্রদান

খাগড়াছড়িতে মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।রবিবার (২৭ এপ্রিল) সকালে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে এসব Read more

টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩
টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)–১৫। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের Read more

‘বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি’ নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
‘বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি’ নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

‘বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি’ নামে নতুন আরেকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। শনিবার (২৬ এপ্রিল) সকালে রাজধানী সেগুনবাগিচার তোপখানা রোডে বাংলাদেশ Read more

১৫ দিনের মধ্যে আ.লীগকে নিষিদ্ধের দাবি এনসিপির
১৫ দিনের মধ্যে আ.লীগকে নিষিদ্ধের দাবি এনসিপির

আওয়ামী লীগকে আগামী ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।সোমবার (২১ এপ্রিল) বিকালে রাজধানীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন