বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রবিবার (১১ মে) দেশের সর্ববৃহৎ বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে।বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান। তিনি বলেন, বৌদ্ধ পূর্ণিমায় সরকারি ছুটি থাকায় রবিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত হতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী সোমবার (১২ মে) সকাল থেকে পুনরায় বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদবলেন, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দু‘দেশের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।  বেনাপোল স্থল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় রবিবার বন্দরে পণ্য খালাসসহ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (১২ মে) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা খালি ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে।উল্লেখ্য, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৪০০ থেকে ৪৫০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়ে থাকে। ভারতে রফতানি হয় ১৫০ থেকে ২০০ ট্রাক পণ্য। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আসে প্রায় ৪০ কোটি টাকা। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশ্মিরে হামলায় পাকিস্তান জড়িত থাকার প্রমাণ নেই: ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
কাশ্মিরে হামলায় পাকিস্তান জড়িত থাকার প্রমাণ নেই: ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

জম্ম-কাশ্মিরের পেহেলগামে হওয়া হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার প্রমাণ নেই বলে জানিয়েছেন দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সাবেক ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী Read more

সন্ধ্যায় আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে
সন্ধ্যায় আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে

টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করার পর এবার টাইগাররা মাঠে নামছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ Read more

নারায়ণগঞ্জে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে গরু ও ট্রাক ডাকাতি, গ্রেফতার ১
নারায়ণগঞ্জে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে গরু ও ট্রাক ডাকাতি, গ্রেফতার ১

নারায়ণগঞ্জের বন্দর থানার কামতাল এলাকায় ভুয়া ডিবি পরিচয়ে ১৫টি গরুসহ একটি মিনি ট্রাক ডাকাতির ঘটনায় একজন ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।শনিবার Read more

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডি Read more

শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও ২০০৬ Read more

সৌদির ইতিহাসে ২০২৫ সালের হজ আয়োজন ছিল সবচেয়ে বেশি প্রযুক্তিনির্ভর
সৌদির ইতিহাসে ২০২৫ সালের হজ আয়োজন ছিল সবচেয়ে বেশি প্রযুক্তিনির্ভর

সম্প্রতি শেষ হওয়া চলতি বছর পবিত্র হজে ১৩০টির বেশি দেশ থেকে ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন হজযাত্রী সৌদি আরবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন