শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালালই সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আজ বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, শ্রমশক্তি রফতানির পুরোটাই দালাল বেষ্টিত। পদে পদে দালালদের প্রতারণার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই শ্রমশক্তি রফতানি খাতকে দালাল মুক্ত করতে না পারলে উন্নতি সম্ভব না।  পৃথিবীতে তারুণ্যের অভাব, আমরা তারুণ্যের খনি। এটা সোনার চেয়েও দামী। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতে হবেই, এত তরুণ জনশক্তি আর কোথাও নাই, বলেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমাদের পরবর্তী যে সরকার থাকবেন, তাদের যদি বাংলাদেশের মানুষের প্রতি মিনিমাম ভালোবাসা থাকে, নিজের মধ্যে যদি মিনিমাম ঈমান থাকে, যদি তাদের মধ্যে সত্যি মিনিমাম কৃতজ্ঞতাবোধ থাকে, আমরা যতটুকু কাজ করেছি সেগুলো এগিয়ে নিবেই। তারা আমাদের চেয়ে অনেক বেশি সময় পাবেন। প্রবাসীদের কল্যাণের জন্য আরো অনেক বেশি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার পদত্যাগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) বরিশাল জেলার মুখ্য সংগঠকসহ তিন নেতা পদত্যাগ করেছেন। র‌বিবার (১ জুন) রাত সা‌ড়ে ৮টায় বরিশাল রিপোর্টার্স Read more

২৯ জেলায় ডিসি পদায়ন, ২১ জনই নতুন মুখ
২৯ জেলায় ডিসি পদায়ন, ২১ জনই নতুন মুখ

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দুদিনে ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে শনিবার ১৫ জেলায় Read more

পুঠিয়ায় আড়াই হাজার লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
পুঠিয়ায় আড়াই হাজার লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে পেট্রোল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ পেট্রোল Read more

নোয়াখালীতে ঘরে ঢুকে নারীকে জবাই করে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার
নোয়াখালীতে ঘরে ঢুকে নারীকে জবাই করে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার

নোয়াখালীর হাতিয়া নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দা আমেনা বেগম (৫০) নামে এক নারীকে নিজ গৃহে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গভীর রাতে Read more

বাঘায় জ্বালানি তেলের দোকানে নিয়মিত মনিটরিং, বেশি দামে তেল বিক্রিতে জরিমানা
বাঘায় জ্বালানি তেলের দোকানে নিয়মিত মনিটরিং, বেশি দামে তেল বিক্রিতে জরিমানা

রাজশাহীর বাঘা উপজেলার জ্বালানি তেলের দোকানগুলোতে নিয়মিত মনিটরিং কার্যক্রম চালাচ্ছে উপজেলা প্রশাসন। অভিযানের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানাও করা হচ্ছে। তবে এরপরও Read more

টেকনাফে নৌকার ভিতর থেকে ইয়াবাসহ গ্রেফতার ৪
টেকনাফে নৌকার ভিতর থেকে ইয়াবাসহ গ্রেফতার ৪

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ সদস্যরা মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন ফিশিং ঘাঁট এলাকা থেকে দেড় লাখ ইয়াবাসহ 'চার' মাদক কারবারিকে গ্রেফতার করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন