কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে উস্কানিমূলক ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত। এ তালিকায় বেশ কয়েকটি গণমাধ্যমের চ্যানেলও আছে।সোমবার (২৮ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে এই চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নিষিদ্ধ চ্যানেলগুলোর মধ্যে রয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, জিও নিউজ এবং সুন্নো নিউজ-এর ইউটিউব চ্যানেল। একইসঙ্গে সাংবাদিক ইর্শাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা এবং মুনিব ফারুকের ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, উজায়ের ক্রিকেট ও রাজি নামা চ্যানেলগুলোকেও এ তালিকাভুক্ত করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, এ চ্যানেলগুলো ভারতের সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে ভুয়া তথ্য, মিথ্যা প্রচারণা ও উস্কানিমূলক সাম্প্রদায়িক বক্তব্য ছড়াচ্ছিল, যা দুই দেশের মধ্যে উত্তেজনার পারিপার্শ্বিকতায় নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছিল। পেহেলগামের ভয়াবহ হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরি বাসিন্দা নির্মমভাবে নিহত হওয়ার ঘটনার পর চ্যানেলগুলোর ভূমিকা খতিয়ে দেখে নিষিদ্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বর্তমানে ভারতে এসব চ্যানেল অ্যাক্সেস করতে গেলে ব্যবহারকারীরা দেখতে পাবেন: এই কনটেন্টটি বর্তমানে জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সম্পর্কিত সরকারি আদেশের কারণে এই দেশে অনুপলভ্য।এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বিরুদ্ধেও একটি সতর্কতা জারি করেছে ভারত সরকার। বিবিসি তাদের এক প্রতিবেদনের শিরোনামে লিখেছিল, ‘কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর পাকিস্তান ভারতীয়দের ভিসা স্থগিত করেছে’— যা সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনেকে বলছেন, এই শিরোনামটি যেন বোঝাচ্ছে ‘ভারতই পর্যটকদের হত্যা করেছে’।ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বিবিসির ভারত প্রধান জ্যাকি মার্টিনের কাছে ভারত সরকারের পক্ষ থেকে ‘তীব্র অসন্তোষ’ জানানো হয়েছে এবং একটি আনুষ্ঠানিক চিঠিতে ‘জঙ্গি’ হিসেবে উল্লেখ করার বিষয়েও আপত্তি জানানো হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিবিসির প্রতিবেদন নজরদারিতে রাখা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহের তিন নারী ফুটবলার এখন বাংলাদেশের গর্ব
ময়মনসিংহের তিন নারী ফুটবলার এখন বাংলাদেশের গর্ব

নারী এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বাহরাইন ও স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে চূড়ান্ত পর্বে জায়গা Read more

৫৫ বছরেও চাকরির সুযোগ আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে
৫৫ বছরেও চাকরির সুযোগ আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি তাদের মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে ‘চিফ পিপল অফিসার’ (সিপিও) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকের উন্নয়নে নেতৃত্ব Read more

দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে ইতোমধ্যে ব্যর্থতা হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজেও এগিয়েছিল লঙ্কানরা। তবে দুর্দান্ত পারফরম্যান্স Read more

ম্যারাডোনার জন্মদিন উপলক্ষে স্মারক মুদ্রা প্রকাশ আর্জেন্টিনার
ম্যারাডোনার জন্মদিন উপলক্ষে স্মারক মুদ্রা প্রকাশ আর্জেন্টিনার

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আজ বেঁচে থাকলে ৬৫ বছরে পা রাখতেন। কিন্তু ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে তাঁর জীবনাবসানের পরও Read more

পাবনায় ফসলি জমির মাটি কাটার দায়ে ১৪ জনের কারাদন্ড
পাবনায় ফসলি জমির মাটি কাটার দায়ে ১৪ জনের কারাদন্ড

পাবনায় পদ্মা নদীর তীরবর্তী ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ১৪ জনকে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে আটককৃতদের তিন Read more

‘আমার সিনেমার টিকিট পাচ্ছিলাম না’
‘আমার সিনেমার টিকিট পাচ্ছিলাম না’

ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে দর্শকের ভিড়ের মধ্যে নিজের অভিনীত সিনেমার টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখতে হয়েছে অভিনেত্রী আজমেরী হক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন