আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি তাদের মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে ‘চিফ পিপল অফিসার’ (সিপিও) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকের উন্নয়নে নেতৃত্ব দিতে আগ্রহী ও অভিজ্ঞ পেশাদারেরা আগামী ১১ জানুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।নির্বাচিত কর্মকর্তাকে ব্যাংকের মানবসম্পদ নীতি তৈরি ও বাস্তবায়ন করতে হবে। দক্ষ কর্মী নিয়োগ, কর্মীদের প্রশিক্ষণ এবং বেতনকাঠামো ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন তিনি। পদটি উচ্চপর্যায়ের হওয়ায় তিনি সরাসরি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইওর কাছে রিপোর্ট করবেন।আবেদনের যোগ্যতা: প্রার্থীকে অর্থনীতি, ফিন্যান্স বা ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর হতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। এইচআর বিষয়ে পেশাদার ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।অভিজ্ঞতা ও বয়স: ব্যাংকিং খাতে অন্তত ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে মানবসম্পদ বিভাগের প্রধান বা উচ্চপদে অন্তত তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকা জরুরি। প্রার্থীর বয়স অনধিক ৫৫ বছর হতে হবে।সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীকে ব্যাংকের ইভিপি বা এসইভিপি পদমর্যাদা দেয়া হবে। এ ছাড়া ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের কপি এবং এক কপি রঙিন ছবিসহ আবেদন করতে হবে। আবেদনপত্রটি একটি সিলগালা করা খামে ভরে সরাসরি বা ডাকযোগে নিচের ঠিকানায় পাঠাতে হবে।আবেদন পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, আল-আরাফাহ্‌ টাওয়ার, ৬৩ পুরানা পল্টন, ঢাকা।আবেদনের শেষ সময়: ১১ জানুয়ারি ২০২৬। এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেগম জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছিল: সালাম পিন্টু
বেগম জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছিল: সালাম পিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল। বেগম খালেদা জিয়াকেও কারাগারে Read more

তিন দশকের দুর্নীতির বিচার ও নতুন সংবিধান চায় নেপালের জেন-জিরা
তিন দশকের দুর্নীতির বিচার ও নতুন সংবিধান চায় নেপালের জেন-জিরা

নেপালে ব্যাপক বিক্ষোভে সরকারের পতনের পর নতুন করে সংবিধান পুনর্লিখন, সরাসরি নির্বাহী নেতৃত্ব এবং গত তিন দশকের লুটপাটের তদন্তসহ রাজনৈতিক Read more

পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বে কাশ্মিরের সম্পর্ক নেই: জয়শঙ্কর
পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বে কাশ্মিরের সম্পর্ক নেই: জয়শঙ্কর

জম্মু ও কাশ্মিরের দখল নিয়ে গত ৭ দশকেরও বেশি সময় ধরে দ্বন্দ্ব চলছে দক্ষিণ এশিয়ার ২ প্রতিবেশী ভারত ও পাকিস্তানের Read more

শান্তিতে বসে রুটি খাও, নইলে আমার গুলি তো আছেই: মোদি
শান্তিতে বসে রুটি খাও, নইলে আমার গুলি তো আছেই: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট সফরে গিয়ে পাকিস্তানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার (২৬ মে) ভারতের গুজরাটের ভূজে এক রোডশো Read more

শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের গ্রেপ্তার প্রতিবেদন ২৫ মে
শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের গ্রেপ্তার প্রতিবেদন ২৫ মে

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন