ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আজ বেঁচে থাকলে ৬৫ বছরে পা রাখতেন। কিন্তু ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে তাঁর জীবনাবসানের পরও পৃথিবীর কোটি ভক্তের হৃদয়ে অমর হয়ে আছেন আর্জেন্টিনার এই কিংবদন্তি। তাই জন্মদিনের দিনটি এলেই তাঁকে স্মরণে ভাসে ফুটবল বিশ্ব।এই বছরও ব্যতিক্রম হয়নি। ভক্তরা যেমন নানা উপায়ে প্রিয় নায়কের জন্মদিন পালন করছেন, তেমনি ম্যারাডোনাকে অনন্যভাবে স্মরণ করেছে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক। ফুটবল ইতিহাসে অবিস্মরণীয় অবদান রাখা এই মহাতারকাকে শ্রদ্ধা জানাতে তারা প্রকাশ করেছে বিশেষ এক স্মারক রৌপ্য মুদ্রা।মুদ্রাটিতে ফুটে উঠেছে ম্যারাডোনার সবচেয়ে বিখ্যাত মুহূর্ত। ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে করা ‘গোল অব দ্য সেঞ্চুরি’। মাঝমাঠ থেকে বল নিয়ে একে একে পাঁচ প্রতিপক্ষকে ড্রিবল করে গোল করেছিলেন তিনি; সেই মুহূর্তই জায়গা পেয়েছে মুদ্রার এক পৃষ্ঠে। আগামী বছর গোলটির ৪০ বছর পূর্তি হবে, তাই এই মুদ্রা প্রকাশকে আর্জেন্টিনা দেখছে এক ঐতিহাসিক শ্রদ্ধাঞ্জলি হিসেবে।অন্য পৃষ্ঠে ফুটবলের প্রতীকী চিত্র আঁকা হয়েছে, যা ফুটবলের প্রতি আর্জেন্টাইনদের অগাধ ভালোবাসা ও আবেগকে প্রতিনিধিত্ব করে। কেন্দ্রীয় ব্যাংকের ভাষায়, ‘এই মুদ্রা ফুটবলে আর্জেন্টিনার প্রতিভা, গর্ব ও আত্মার প্রতীক।’মোট ২ হাজার ৫০০টি সীমিত সংস্করণের মুদ্রা তৈরি করা হয়েছে। ৯২৫ খাঁটি রৌপ্য দিয়ে তৈরি প্রতিটি মুদ্রার ওজন ২৭ গ্রাম, ব্যাস ৪০ মিলিমিটার, এবং মূল্য ১০ মার্কিন ডলার।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা ৩ দিনের ছুটিতে দেশ
টানা ৩ দিনের ছুটিতে দেশ

আজ শুক্রবার (০৪ জুলাই) থেকে টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে দেশ। শুক্রবার ও পরের দিন শনিবারের সাপ্তাহিক দুই দিনের ছুটির Read more

ভালুকায় মহাসড়কে রিকশার বাধা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ভালুকায় মহাসড়কে রিকশার বাধা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানার মোড় এখন যেন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। মহাসড়কের পশ্চিম পার্শ্ব থেকে মূল সড়কে উঠতে গেলে প্রায়ই Read more

ফটিকছড়িতে কৃষিজমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা
ফটিকছড়িতে কৃষিজমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের য্যোগিনাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা Read more

‘ভোজ্যতেলের দাম বিশ্বে কমছে, দেশে বাড়ছে’
‘ভোজ্যতেলের দাম বিশ্বে কমছে, দেশে বাড়ছে’

আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে যেসব খবর প্রাধান্য পেয়েছে তার মধ্যে রয়েছে- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য Read more

অ্যাথলেটিকোকে হারিয়ে ফাইনালে বার্সার সঙ্গী রিয়াল মাদ্রিদ
অ্যাথলেটিকোকে হারিয়ে ফাইনালে বার্সার সঙ্গী রিয়াল মাদ্রিদ

চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের টিকিট কেটেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে সৌদি Read more

ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তর গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান
ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তর গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান

পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে পাঁচটি ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদরদফতর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন