ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ১৫ বছর চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক রাখা না গেলেও এখন তা আবার গভীর হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ঢাকায় সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।শনিবার সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ বৈঠক হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও আগামী নির্বাচন ইস্যুতে আলোচনা করেন নেতারা। বৈঠক শেষে একথা বলেন বিএনপি মহাসচিব।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা একটা রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের মিটিং। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের অনেক পুরোনো একটা সম্পর্ক। মাঝখানে পনেরো বছর ছিল না। কারণ ফ্যাসিবাদ সরকার সেটা গ্রহণ করেনি। এখন আবার আমরা সেটা (সম্পর্ক রক্ষা) শুরু করেছি। ফলে চাইনিস কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক এখন আরও গভীর থেকে গভীরতর করা হচ্ছে। আমাদের দুই পার্টির সম্পর্ক আরও বৃদ্ধি পাচ্ছে।তিনি বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। চাইনিস কমিউনিস্ট পার্টি বা চায়না তারা অন্যের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না। তবে তারা জেনেছে- যে নির্বাচনের পরিস্থিতি কী? দেশের বর্তমান পরিস্থিতি কী? আমরা সেটা তাদেরকে ব্রিফ করব।বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা কী আশা করছে? এমন প্রশ্নর উত্তরে মির্জা ফখরুল বলেন, তারা স্থিতিশীলতা চায়, একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চায়। এদেশে একটা সার্বিক ডেমোক্রেটিক পরিবেশ দেখতে চায়। বৈঠকে বিএনপি মহাসচিবের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল অংশ নেন। প্রতিনিধিদলের অন্যরা হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় স্কুলছাত্রী ধর্ষণের শিকার, ভিডিও ভাইরালের পর তোলপাড়
নওগাঁয় স্কুলছাত্রী ধর্ষণের শিকার, ভিডিও ভাইরালের পর তোলপাড়

নওগাঁর মান্দায় দোকানে নুডলস কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে Read more

মাছের সাথে এ কেমন শুত্রুতা! মেরে ফেলা হয়েছে ৮৪ হাজার পোনা
মাছের সাথে এ কেমন শুত্রুতা! মেরে ফেলা হয়েছে ৮৪ হাজার পোনা

মানুষের সাথে মানুষের অনেক রকমের সাথে শুত্রুতা থাকে। তাই বলে মাছের সাথে?  এ কেমন শুত্রুতা? ভোলার বোরহানউদ্দিনে এক মাছ চাষির Read more

মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু
মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি"এ স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। রবিবার Read more

বাজারে আসছে গুগল পিক্সেল-১০
বাজারে আসছে গুগল পিক্সেল-১০

টেক জায়ান্ট গুগলের তৈরি মুঠোফোন পিক্সেলের নতুন সংস্করণ উন্মোচন হচ্ছে আজ বুধবার। গুগলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে গত কয়েকদিন ধরেই Read more

সেনাবাহিনীর অভিযানে মদ ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক
সেনাবাহিনীর অভিযানে মদ ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মদ, গাঁজা, দেশীয় অস্ত্রসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (২৭ মে) ভোর রাতে উপজেলার Read more

কালকিনি পৌরসভার ৫২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা
কালকিনি পৌরসভার ৫২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মাদারীপুরের কালকিনি পৌরসভার ২৯তম অধিবেশনে ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ৫২ কোটি ২৫ লাখ ৭০ লক্ষ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন