যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের বিতর্কের মুখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)  ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. তানজিউল ইসলাম (জীবন) পদত্যাগ করেছেন।শনিবার (২৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড.হারুন অর রশীদ। গত ১৩ এপ্রিল রাতে এই পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পর পর তিনটি অডিও ফাঁস হলে বিশ্ববিদ্যালয় জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। শুরুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা আমলে নেয়নি। তারা সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দেওয়ার আহ্বান জানায়। পরে ‘সাদিয়া সুভা’ ছদ্মনামে একটি অভিযোগ দিলেও সেটি প্রশাসন অমলে নেয়নি। সর্বশেষ গত ২৪ এপ্রিল নাম পরিচয় গোপন রাখা শর্তে প্রশাসনের কাছে আরেকটি লিখিত অভিযোগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের বিচার দাবিতে অভিযুক্ত শিক্ষকদের প্রতীকী জুতার মালা পড়িয়ে কুশপুত্তলিকা জুতা পিটা এবং  রাতে মশাল মিছিল করেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোমবার থেকে আমানতের অর্থ ফেরত পাবেন ৫ ব্যাংকের গ্রাহকরা
সোমবার থেকে আমানতের অর্থ ফেরত পাবেন ৫ ব্যাংকের গ্রাহকরা

একীভূত হওয়া সমস্যাগ্রস্ত ৫ ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে আগামী সপ্তাহ থেকে। প্রাথমিকভাবে গ্রাহকরা আমানত বিমার আওয়ায় Read more

এনসিপির পদযাত্রায় গাছ ফেলে সড়ক অবরোধ, আটক ৭
এনসিপির পদযাত্রায় গাছ ফেলে সড়ক অবরোধ, আটক ৭

জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের পরিস্থিতি কিছুটা উত্তাল। এনসিপির পদযাত্রা ঠেকাতে বিভিন্ন জায়গায় সড়কে গাছ ফেলে অবরোধ Read more

ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে ফিলিপাইনে নিহত বেড়ে ১৪০
ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে ফিলিপাইনে নিহত বেড়ে ১৪০

ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড় কালমেগির আঘাতে নিহত বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে। এছাড়া ব্যাপক বন্যার পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশজুড়ে Read more

গাজায় থামছেই না মৃত্যু মিছিল, নিহত আরও ৪৭
গাজায় থামছেই না মৃত্যু মিছিল, নিহত আরও ৪৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।  এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গাজায় আগ্রাসন শুরুর পর Read more

মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার উদ্যোগে বিএনপির ৩১'দফা শীর্ষক আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় হোটেল গ্রান্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন