২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বিশ্বকাপের আগে ছয়টি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনার অংশ হিসেবে আগামী অক্টোবরেই এশিয়ার দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে সেলেসাওরা।ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্ত’-এর এক প্রতিবেদন অনুযায়ী, ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল, এরপর ১৪ অক্টোবর টোকিওতে খেলবে জাপানের বিপক্ষে। এই দুই দলের বিপক্ষেই আগেও খেলেছে ব্রাজিল। ২০২২ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কোরিয়াকে ৫-১ এবং জাপানকে ১-০ গোলে হারিয়েছিল তারা।এছাড়া অক্টোবরের দুটি ম্যাচের পর নভেম্বরে একটি আফ্রিকান দলের বিপক্ষে খেলতে চায় কার্লো আনচেলত্তির দল। আগামী বছরের মার্চে ইউরোপের কোনো দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ আয়োজনের কথাও ভাবছে সিবিএফ। এসব ম্যাচের ভেন্যু নির্ধারিত হবে বাণিজ্যিক চুক্তি ও স্পনসরের ভিত্তিতে।আগামী বছর জুনে ২০২৬ বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে। এই টুর্নামেন্টের আগে দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রাখা হয়েছে নেইমারদের জন্য। যদিও সেসব ম্যাচ আয়োজন নির্ভর করছে কোচিং স্টাফের সিদ্ধান্তের ওপর।এর আগে সেপ্টেম্বরে বাছাইপর্বের শেষ দুটি ম্যাচে নামবে ব্রাজিল। ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলির বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে মুখোমুখি হবে সেলেসাও।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজে টেন্ডার ছাড়াই গাছ বিক্রির অভিযোগ
মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজে টেন্ডার ছাড়াই গাছ বিক্রির অভিযোগ

মুন্সিগঞ্জ শহরের সরকারি মহিলা কলেজের কয়েকটি পুরাতন গাছ টেন্ডার ছাড়াই কেটে বিক্রির অভিযোগ উঠেছে অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ মোল্লার Read more

ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে কাম্পালা
ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে কাম্পালা

বছরের বেশির ভাগ সময় দূষণের কারণে ঢাকার বায়ুমান থাকে অস্বাস্থ্যকর। তবে বর্ষার বৃষ্টিপাতে বাতাসে ধুলো ও দূষণ কমে যাওয়ায় বর্তমানে Read more

গণতন্ত্র ধ্বংস করতে কিছু গোষ্ঠী ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
গণতন্ত্র ধ্বংস করতে কিছু গোষ্ঠী ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

গণতন্ত্রকে আবারও ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (০৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি Read more

শাহজালাল বিমানবন্দরে শৌচাগারের বেহাল দশা, যাত্রীদের চরম দুর্ভোগ
শাহজালাল বিমানবন্দরে শৌচাগারের বেহাল দশা, যাত্রীদের চরম দুর্ভোগ

প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করলেও ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের টার্মিনালের বাইরে রয়েছে একটি মাত্র শৌচাগার। যেখানে প্রবাসী কিংবা বিদেশগামীদের প্রবেশ Read more

কুষ্টিয়ায় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫
কুষ্টিয়ায় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫

কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী গাজীকালু-চম্পাবতী মেলা বসানো নিয়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মাঝে পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও Read more

দামুড়হুদায় ভোক্তার অভিযানে দু’প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা
দামুড়হুদায় ভোক্তার অভিযানে দু’প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বেশি দামে ও অবৈধভাবে সার-বীজ বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন