গত বছরের ১৪ জুলাই রাত থেকে কোটা সংস্কার আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলনে রূপ নেয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, ১৪ জুলাই রাতে শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতি-পুতিঁ বলে কটাক্ষ করেছিলেন। এর প্রতিবাদে সারা দেশের ছাত্রসমাজ রাজপথে নেমে এসেছিল। যার নেতৃত্ব দিয়েছিল আমাদের বোনেরা। পরের দিন অর্থাৎ ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের বোনদের উপর নির্মম নির্যাতন চালায়। কিন্তু আমাদের বোনেরা দমে যাননি। আন্দোলনের মধ্য দিয়ে প্রতিরোধ ও প্রতিবাদ গড়ে তুলেছেন। যে আন্দোলনে যোগ দিয়েছেন সব শ্রেণি-পেশার মানুষ।মঙ্গলবার (১৫ জুলাই) ভোলা শহরের প্রেসক্লাব চত্বরে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় এসব কথা বলেন তিনি।তিনি বলেন, নদী বিদ্যুত ও সংগ্রামের সাথে লড়াই করার অদম্য সাহসের নাম হচ্ছে ভোলা। যেখানে মানুষ সংগ্রাম করে টিকে থাকে, লড়াই করে টিকে থাকে। জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি জীবন দিয়েছেন এ জেলার মানুষ। এর থেকেই বোঝা যায় এই অঞ্চলের মানুষ কতটা আত্মত্যাগী। কিন্তু দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ সকল প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এই তথ্য প্রযুক্তির যুগেও ভোলা সারাদেশ থেকে বিচ্ছিন্ন, স্বাস্থ্য সেবা থেকে পিছিয়ে আছে। আমরা এসেছি ভোলাবাসীর সাথে কমিটমেন্ট করতে, ভোলাবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে। ভোলাবাসীর দুরত্ব গুছিয়ে আনতে।তিনি আরও বলেন, ভোলায় একাধিক গ্যাসক্ষেত্র রয়েছে। ভোলার গ্যাস দিয়ে ঢাকাসহ সারাদেশে চাহিদা মিটানো হয়। কিন্তু ভোলাবাসী গ্যাস সংযোগ থেকে বিচ্ছিন্ন। একটি সেতুর অভাবে এ জেলা পিছিয়ে রয়েছে কয়েকগুণ। তাই আমরা এসেছি ভোলাবাসীকে আপন করে নিতে। ভোলাবাসীর সাথে আর কোন দুরত্ব থাকবে না।তিনি আরও বলেন, যে জুলাই নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে হয়েছে। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে হয়েছে। আমরা একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের বিরুদ্ধে লড়ছি। যে বাংলাদেশ হবে শ্রমিকের, যে বাংলাদেশ হবে কৃষকের, যে বাংলাদেশ হবে মধ্যবিত্তের, আমজনতার ও সাধারণ মানুষের।এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, ডা. তাসনীম জারা, ডা. মাহমুদা মিতু, মশিউর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির ভোলার নেতৃবৃন্দসহ অন্যান্যরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব: সাদিক কায়েম
দেশে আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব: সাদিক কায়েম

দেশের বর্তমান রাজনৈতিক সংকট, জাতীয় সার্বভৌমত্ব এবং ইসলামপন্থি শক্তির ভবিষ্যৎ সংগ্রাম প্রসঙ্গে ‘ইসলামী বিপ্লবের’ আহ্বান জানিয়েছেন ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও Read more

এইচএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুক্রবার থেকে
এইচএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুক্রবার থেকে

এইচএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থীরা প্রত্যাশীত ফল না পেলে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। শুক্রবার (১৭ অক্টোবর) থেকেই শিক্ষার্থীরা ফল Read more

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক

পাবনার চাটমোহর উপজেলার কাটেঙ্গা গ্রামে ক্যান্সার আক্রান্ত স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।  ঘটনার ১০ দিন Read more

রাঙ্গামাটিতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা, সতর্কতা জারি
রাঙ্গামাটিতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা, সতর্কতা জারি

গত সোমবার থেকে টানা বর্ষণে পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বুধবার (৯ জুলাই) সারাদিন Read more

মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে ২৫ জনের প্রাণহানি
মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে ২৫ জনের প্রাণহানি

মেক্সিকোতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলপিজি) একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬০ Read more

করিডোর দেয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান
করিডোর দেয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর দেয়া না দেয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন