ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এর মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকরা।বৃহস্পতিবার (১৭ জুলাই) উপদেষ্টা পরিষদে খসড়াটি অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ।প্রেস সচিব ফয়েজ আহমদ বলেন, ‘ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় উপদেষ্টা পরিষদ চূড়ান্ত ও নীতিগত অনুমোদন দিয়েছে। এতে করে বিদ্যমান যে ব্যবস্থা, তাতে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যেসব ব্যক্তি ভোটার হওয়ার উপযোগী— যারা শুধুমাত্র ওই বছরের (ভোটার তালিকা হালনাগাদ করার আগের) ডিসেম্বরের মধ্যে বয়স ১৮ বছর হয়, পরের বছরের জানুয়ারিতে এসে যেই হালনাগাদ হয়, সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়। প্রতি বছর ২ জানুয়ারি এ খসড়া তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করে এবং ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করে। তাহলে দেখা যায়, পরবর্তী সময়ে যে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেটি অনুষ্ঠিত হওয়ার আগে যেসব নাগরিক ১৮ বছর বয়সে পৌঁছান, তারা ওই ভোটে ভোট দিতে পারেন না। তারা এ তালিকা থেকে বাদ পড়ে যান। তাদেরকে পরবর্তী নির্বাচনের জন্য আবার অপেক্ষা করতে হয়। এই বাস্তবতায় নির্বাচন কমিশন মনে করে— নির্বাচনের তফসিল ঘোষণার আগে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত রাখতে হয়, সেক্ষেত্রে তফসিল ঘোষণার আগে যৌক্তিক সময়ের মধ্যে যারা ভোটার হবার উপযোগী হন, তাদেরকে ভোটার তালিকায় নিয়ে আসা।উদাহরণ দিয়ে ফয়েজ আহমদ জানান, ধরুন একটি নির্বাচন হবে। তার দুই মাস আগে তফসিল ঘোষণা করা হয়। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়— সর্বোচ্চ নভেম্বরে তফসিল ঘোষণা করতে হবে। তার মানে নভেম্বর পর্যন্ত যেসব নাগরিক ভোটার হওয়ার উপযোগী হন, তারা ভোট দেওয়ার সুযোগ পান না। বরং তার আগের বছরের ডিসেম্বর পর্যন্ত যারা  ১৮ বছর হয়েছেন, শুধুমাত্র তারা সুযোগ পান। আজকে যে অধ্যাদেশ অনুমোদন হয়েছে, এর ফলে ডিসেম্বরে যদি ভোট হয়— যখন নির্বাচনি তফসিল ঘোষণা হবে, তার অন্তত এক মাস আগ পর্যন্ত যেসব ব্যক্তি ১৮ বছর হবেন, ভোটার হওয়ার জন্য যোগ্য হবেন, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ও নাইম আলী উপস্থিত ছিলেন। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
মির্জাপুরে হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া কলেজছাত্র ইমন হত্যা মামলায় গোপালপুর পৌর যুবলীগের সভাপতি টগর মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার Read more

গলাচিপায় ১২শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা
গলাচিপায় ১২শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা

পটুয়াখালীর গলাচিপায় র‍্যাব-৮ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ১ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। সোমবার (০৬ অক্টোবর) সকাল Read more

সুবর্ণচরে গভীর রাতে গোসল করতে গিয়ে গৃহবধূর মৃত্যু
সুবর্ণচরে গভীর রাতে গোসল করতে গিয়ে গৃহবধূর  মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে গভীর রাতে স্বামীর সাথে পুকুরে গোসল করতে গিয়ে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পুলিশ তাৎক্ষণিক মৃত্যুর সুনির্দিষ্ট Read more

এশিয়া কাপ ফাইনালের ইতিহাসে প্রথমবার মুখোমুখি ভারত-পাকিস্তান
এশিয়া কাপ ফাইনালের ইতিহাসে প্রথমবার মুখোমুখি ভারত-পাকিস্তান

দীর্ঘ ৪ দশকের এশিয়া কাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী রবিবার এশিয়ান ক্রিকেটের সবচেয়ে Read more

সড়কে দুর্ঘটনা কমাতে লিফলেট বিতরণ করেন ‛আমরা আমতলীবাসী’ সংগঠন
সড়কে দুর্ঘটনা কমাতে লিফলেট বিতরণ করেন ‛আমরা আমতলীবাসী’ সংগঠন

শীতকালে ঘন কুয়াশা যেন প্রকৃতির এক বিপদসংকেত। কুয়াশা অতিমাত্রায় ঘন হলে আশপাশের সবকিছু ঢেকে যায়, এমনকি কাছের জিনিসও স্পষ্টভাবে দেখা Read more

পৌনে ২ কোটি টাকা বিলের পরও অপসারিত হয়নি বৈদ্যুতিক খুঁটি
পৌনে ২ কোটি টাকা বিলের পরও অপসারিত হয়নি বৈদ্যুতিক খুঁটি

ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজের জন্য সড়ক বিভাগ ২০২০ সালের ৩০ ডিসেম্বর বিদ্যুৎ অফিসকে সড়কে থাকা ২১৭টি বৈদ্যুতিক পিলার স্থানান্তরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন