নওগাঁর রাণীনগরে গভীর রাতে ঘরে ঢুকে ৬৪ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিটন দেবনাথ (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। রোববার রাতে ধর্ষণের শিকার বৃদ্ধা বাদী হয়ে রাণীনগর থানায় এ মামলা দায়ের করেন।সোমবার (৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান।স্থানীয়রা জানান, লিটন দেবনাথ উপজেলার ত্রিমোহনী এলাকার চকাদিন হিন্দুপাড়া গ্রামের দীনেশ চন্দ্র দেবনাথের ছেলে। গত ২ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে ধর্ষণের এ ঘটনাটি ঘটে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই রাতে বৃদ্ধা নারী তার ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে কৌশলে যুবক লিটন দেবনাথ ওই বৃদ্ধা নারীর ঘরে প্রবেশ করে। এরপর ওই বৃদ্ধা নারী তাকে চিনতে পারলে তার মুখের মধ্যে কাপড় গুঁজে দিয়ে যুবক লিটন দেবনাথ তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ওই বৃদ্ধা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার নওগাঁতে পাঠানো হয়েছে। আর মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টার মার্কিন সফরে সঙ্গী হচ্ছেন চার রাজনীতিবিদ
প্রধান উপদেষ্টার মার্কিন সফরে সঙ্গী হচ্ছেন চার রাজনীতিবিদ

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  প্রধান Read more

গাজীপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রেলপথ অবরোধ, বিক্ষোভ
গাজীপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রেলপথ অবরোধ, বিক্ষোভ

বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্তা, প্রকৌশলী অধিকার আন্দোলনের অযৌক্তিক তিন দফা দাবির প্রতিবাদে রেলপথ অবরোধ করে বিক্ষোভ মিছিল Read more

রাজবাড়ীতে উপজেলার সাবেক চেয়ারম্যান ও আ. লীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীতে উপজেলার সাবেক চেয়ারম্যান ও আ. লীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৩ Read more

হাসনাতের ওপর হামলা: গাজীপুরে রাতভর অভিযানে আটক ৭০
হাসনাতের ওপর হামলা: গাজীপুরে রাতভর অভিযানে আটক ৭০

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। এতে Read more

ভাঙ্গুড়ায় গ্রাম আদালত অচল হয়ে পড়ায় বাড়ছে নন-ফৌজদারি অপরাধ
ভাঙ্গুড়ায় গ্রাম আদালত অচল হয়ে পড়ায় বাড়ছে নন-ফৌজদারি অপরাধ

পাবনার ভাঙ্গুড়ায় স্থানীয় কাউন্সিল আদালতগুলো অচল হয়ে পড়ায় বাড়ছে নন-ফৌজদারি অপরাধ। ফলে আগে যে অভিযোগ এজলাসে বিচারের মাধ্যমে বিবাদমান পক্ষগুলোর Read more

সবুজ ধানে দুলছে উখিয়ার গ্রাম, আগামীর স্বপ্ন আঁকছেন কৃষকরা
সবুজ ধানে দুলছে উখিয়ার গ্রাম, আগামীর স্বপ্ন আঁকছেন কৃষকরা

কক্সবাজারের উখিয়ার গ্রামের চারপাশজুড়ে এখন চোখে পড়ছে সবুজের সমারোহ। ফসলি মাঠজুড়ে দুলছে সোনালী ভবিষ্যতের প্রতীক নানা জাতের ধানের চারা। মৌসুমি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন