রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় বেলগোরদ অঞ্চলে ইউক্রেনের হামলায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে বলে জানিয়েছেন গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ।গভর্নর টেলিগ্রামে এক বার্তায় জানান, রোববার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৪০ হাজার বাসিন্দা বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন। হাসপাতালগুলো জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন, তাদের মধ্যে একজন ১০ বছর বয়সি শিশু।অন্যদিকে, ইউক্রেনীয় কর্মকর্তারাও জানান, রুশ হামলায় পোল্যান্ড সীমান্তের কাছে লভিভ শহরে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে তারা দাবি করেছেন।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের বাহিনী অস্ত্র কারখানা ও সেগুলোর কার্যক্রমের সঙ্গে যুক্ত জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। আর মস্কো দাবি করেছে, তাদের হামলার লক্ষ্যবস্তু কখনোই বেসামরিক জনগণ নয়।উল্লেখ্য, রাশিয়া ২০২২ সালের শরৎকাল থেকে নিয়মিতভাবে ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। সে বছরের অক্টোবর মাসে ইউক্রেন ক্রিমিয়া সেতুতে বোমা হামলা চালালে চারজন নিহত হন। এর পরই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো হবে রুশ সেনার নতুন লক্ষ্যবস্তু।সূত্র: আরটিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বামীকে হাতুড়িপেটার পর স্ত্রীর পেটে লাথি
স্বামীকে হাতুড়িপেটার পর স্ত্রীর পেটে লাথি

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়ায় ইয়াসিন হোসেন (২৮) নামে একজনকে হাতুড়িপেটার পর তার স্ত্রী জিনিয়া খাতুনের (২২) পেটে লাথি Read more

কুড়িগ্রাম সীমান্তে আকাশে রহস্যময় উজ্জ্বল রেখা
কুড়িগ্রাম সীমান্তে আকাশে রহস্যময় উজ্জ্বল রেখা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী বালারহাট এলাকার আকাশে হঠাৎ এক রহস্যময় সাদা-লাল রেখা দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উত্তেজনার Read more

নরসিংদীতে চাঁদা না দেয়া ব্যবসায়ীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন
নরসিংদীতে চাঁদা না দেয়া ব্যবসায়ীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন

নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:  নরসিংদীতে চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক Read more

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে কথা দিয়েছেন, কথা রাখবেন আশাকরি: মির্জা ফখরুল
ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে কথা দিয়েছেন, কথা রাখবেন আশাকরি: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ দুই কারবারী আটক
বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ দুই কারবারী আটক

বরগুনা পাথরঘাটার কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৮৫ হাজার টাকা মূল্যের ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন