ইরানে হামলার বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন নিয়ে রহস্যজনক বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছিল, ‌‌‘ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা ব্যক্তিগতভাবে অনুমোদন করেছেন। তবে ইরান তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে এই আশায় চূড়ান্ত অনুমোদন বিলম্বিত করেন।’পত্রিকাটির ওই প্রতিবেদনের বিরোধিতা করে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ওয়াল স্ট্রিট জার্নাল ইরান সম্পর্কে আমার চিন্তাভাবনার বিষয়ে কোনও ধারণা রাখে না!’ খবর-আলজাজিরা আগের দিন বুধবারও ট্রাম্প বলেছেন যে, তিনি এখনও ইরানে হামলার অনুমোদনের বিষয়ে অনিশ্চিত। দেখা যাক কী হয়। সবাই আমাকে এ বিষয়ে জিজ্ঞাসা করেছে, কিন্তু আমি এখনও কোনও সিদ্ধান্ত নিইনি।বুধবার বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, মর্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন। সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ফোরদোর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোও হামলার লক্ষ্য হতে পারে বলে জানিয়েছে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র।সূত্রগুলো বলছে, এই বিষয় নিয়ে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা এ ব্যাপারে এখনো পূর্ণ ঐকমত্যে পৌঁছাতে পারেননি।এদিকে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, এক সিনিয়র মার্কিন কূটনীতিক সম্প্রতি জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার বিষয়টি “বিবেচনায় রয়েছে”, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।ওই কর্মকর্তা বলেন, ‘এটা নিয়ে আলোচনা চলছে। তবে সিদ্ধান্তটা আমাদের নয়, হোয়াইট হাউস নেবে।’এর আগে মঙ্গলবার রাতে ট্রাম্প একাধিক পোস্টে জানান, “আমরা এখন ইরানের আকাশে পুরো নিয়ন্ত্রণে আছি”। তিনি দাবি করেন, তারা জানেন ইরানের ‘সুপ্রিম লিডার’ কোথায় লুকিয়ে আছেন। এবং এক পোস্টে লেখেন, “নিঃশর্ত আত্মসমর্পণ।” এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীবাসীর জন্য পহেলা বৈশাখে যে নির্দেশনা দিল ডিএমপি
রাজধানীবাসীর জন্য পহেলা বৈশাখে যে নির্দেশনা দিল ডিএমপি

পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা উপলক্ষে বেশকিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি জানিয়েছে, আগামীকাল সোমবার ১৪ এপ্রিল বাঙালির প্রাণের Read more

খালেদা জিয়ার জন্য কবর খোঁড়া শুরু
খালেদা জিয়ার জন্য কবর খোঁড়া শুরু

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাফনের জন্য কবর খোঁড়ার প্রস্তুতি চলছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে স্বামী Read more

জাতিসংঘের অধিবেশন শুরু, আজ ভাষণ দেবেন ট্রাম্প-এরদোয়ান
জাতিসংঘের অধিবেশন শুরু, আজ ভাষণ দেবেন ট্রাম্প-এরদোয়ান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে ৮০তম অধিবেশন শুরু হয়।এ সময় সংস্থাটির Read more

জাতিসংঘ সম্মেলনের আগে রোহিঙ্গাদের তিন দাবি
জাতিসংঘ সম্মেলনের আগে রোহিঙ্গাদের তিন দাবি

মিয়ানমারের রাখাইনে সেনা জান্তা ও আরাকান আর্মীর গণহত্যা বন্ধ এবং নিরাপদ-মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারের উখিয়ায় সমাবেশ করেছেন রোহিঙ্গারা।শনিবার (২৭ সেপ্টেম্বর) Read more

ইরানের পরমাণু সামগ্রী জব্দের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন
ইরানের পরমাণু সামগ্রী জব্দের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন

ইরানের পরমাণু স্থাপনাগুলো থেকে পরমাণু সামগ্রী (Nuclear Materials) জব্দ বা সরিয়ে ফেলার কৌশল নিয়ে কাজ করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম Read more

স্বামীকে ‘ভাইয়া’ ডাকেন অভিনেত্রী নওশীন, জানালেন কারণ
স্বামীকে ‘ভাইয়া’ ডাকেন অভিনেত্রী নওশীন, জানালেন কারণ

দীর্ঘ প্রায় আড়াই বছর পর দেশে ফিরেছেন উপস্থাপিকা ও অভিনেত্রী নওশীন নাহরিন মৌ। দীর্ঘদিন পর ফিরে তিনি সময় কাটাচ্ছেন ভিন্নরকম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন