পাবনার ঈশ্বরদীতে পদ্মানদীতে নৌ চ্যানেলের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার সময় হামলাকারীরা নগদ টাকা ও একটি স্পিডবোর্ড ছিনিয়ে নিয়ে গেছে বলে দাবি করেছে এক পক্ষ। সোমবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার সাড়ার ৫ নম্বর ঘাটের সুইজগেট এলাকায় এসব ঘটনা ঘটে।ঘটনায় গুলিবিদ্ধরা হলেন,  পদ্মানদীর তীরবর্তী সাড়ার ৫ নং ঘাটের ক্যানালপাড়া এলাকার মোঃ হোসেন গাজীর ছেলে মোঃ নিজাম (২৬) এবং বাবলু হাওলাদারের ছেলে মোঃ সজিব হাওলাদার (২৫)। গুলিবিদ্ধ দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় ও লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির দেওয়া তথ্য মতে, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মোঃ মেহেদী হাসানের মালিকানাধীন “এটি এন্টারপ্রাইজ” পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বছরের জন্য পদ্মানদীর সাড়াঘাট ও পাকশী হার্ডিঞ্জ ব্রিজের উত্তরপাড় পর্যন্ত তরিয়া মহলে খাজনা আদায়ের ইজারা নিয়েছে। অন্যদিকে ঢাকা শাহজাহানপুরের শহিদবাগ এলাকার মোঃ হামিদ হাওলাদারের ছেলে মোঃ নাসির হাওলাদারের মালিকানাধীন গ্রুপঅন সার্ভিসেস প্রাইভেট লিঃ এক বছরের জন্য পদ্মানদীর গোয়ালন্দ-পাকশী (রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নৌ-পোর্ট পর্যন্ত) নৌ-চ্যানেল চলাচলকারী নৌ-যান থেকে খাজনা আদায়ের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ থেকে ইজারা নিয়েছে। গ্রুপঅন সার্ভিসেসের পক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার সোহেল খন্দকার খাজনা আদায় করছে।জানা গেছে, সোহেল খন্দকারের লোকজন নিজের সীমানা অতিক্রম করে এটি এন্টারপ্রাইজের তরিয়া মহলে এসে খাজনা আদায় করছে। এই নিয়ে দুই ইজারাদারের লোকজনের মধ্যে প্রায়ই ঝামেলা চলছিল। ঘটনার দিন তরিয়া মহলে নিজের সীমানায় খাজনা আদায় করে ‘এটি এন্টারপ্রাইজের’ লোকজন সাড়ার ৫ নং ঘাটে স্পীডবোর্ড রেখে পাড়ে উঠতে ছিলেন। এই সময় সোহেল খন্দকারের লোকজন তাদের লক্ষ্য করে গুলি ও বোমা বর্ষণ করে। এই গুলিতে নদী পাড়ের বাসিন্দা সজিব ও নিজাম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা চিকিৎসক নাফিসা খানম জানান, একজনের বুকের বাম পাশে গুলিভেদ করে পিঠ দিয়ে বের হয়ে গেছে। আরেকজনের বামচোখে গুলিবিদ্ধ হয়েছে। দুইজনের অবস্থায় গুরুতর। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।পদ্মানদীর তরিয়া মহলের খাজনা আদায়কারী ইজারাদার এটি এন্টারপ্রাইজ লিঃ মালিক উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মোঃ মেহেদী হাসান জানান, সোহেল খন্দকারের লোকজন তাদের সীমানা অতিক্রম করে অবৈধভাবে তরিয়া মহলে এসে খাজনা আদায় করছে। ঘটনার সময় সোহেল খন্দকারের লোকজন তার লোকজনের উপর গুলি ও বোমা বর্ষণ করে। হামলাকারীরা তরিয়া মহলের খাজনা আদায়ের নগদ ৩০-৩৫ হাজার টাকাসহ তাদের একটি স্পীডবোর্ড ও একটি নৌকা ছিনিয়ে নিয়ে গেছে।নৌ-চ্যানেলের খাজনা আদায়কারী গ্রুপঅন সার্ভিসেস প্রাইভেট লিঃ সহকারী পরিচালক সোহেল খন্দকার জানান, গত তিনদিন ধরে এটি এন্টারপ্রাইজ লিঃ লোকজন পদ্মানদীতে তাদের সীমানায় খাজনা আদায় করে আসছিল। বারবার প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়। কিন্তু কোনো রূপ সহযোগিতা না পাওয়ায় অবশেষে আজ এই রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে।লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, গুলি বর্ষণের ঘটনায় দুজন সাধারণ যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত হয়েছে। ঘটনার পর থেকে নদীতে নৌ-পুলিশী টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এশিয়া কাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টের এবারের আসরে শুরুটা ভালো হলেও শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। Read more

আমতলীতে সরকারি ওষুধ খেয়ে অসুস্থ অন্তঃসত্ত্বা নারীরা
আমতলীতে সরকারি ওষুধ খেয়ে অসুস্থ অন্তঃসত্ত্বা নারীরা

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে অন্তঃসত্ত্বা নারীদের মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ উঠেছে। গত ১৬ জুলাই অন্তত Read more

ইরানের বন্দরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৪
ইরানের বন্দরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৪

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। এছাড়াও আহতের সংখ্যা Read more

মার্কিন দ্বিতীয় পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ইরান, পুরস্কার ঘোষণা
মার্কিন দ্বিতীয় পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ইরান, পুরস্কার ঘোষণা

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দুই ক্রু সদস্যকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন বাহিনী যখন নিখোঁজ দুই সদস্যকে খুঁজে বের করতে Read more

গাজায় নিশ্চিহ্ন মসজিদের ধ্বংসস্তূপ থেকেই ভেসে আসছে আজান
গাজায় নিশ্চিহ্ন মসজিদের ধ্বংসস্তূপ থেকেই ভেসে আসছে আজান

ইসরাইলি হামলায় অবরুদ্ধ গাজার প্রায় সব মসজিদই এখন ধ্বংসস্তূপ।উপত্যকাটির ঐতিহাসিক স্থাপত্য, মিনার ও নামাজের স্থানগুলো মাটির সঙ্গে মিশে গেছে। তবুও Read more

ঈদগাহ মাঠ নিয়ে দ্বন্দ্বে ২০টি দোকান বন্ধ, পথে বসার শঙ্কায় ব্যবসায়ীরা
ঈদগাহ মাঠ নিয়ে দ্বন্দ্বে ২০টি দোকান বন্ধ, পথে বসার শঙ্কায় ব্যবসায়ীরা

ঈদগাহ মাঠ নিয়ে দুই গ্রামের দ্বন্দ্বের জেরে ১৫ দিন ধরে বন্ধ স্থানীয় বাজারের অন্তত ২০টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে ক্ষতির মুখে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন