দেশের ৩৫ জেলায় নিপাহ ভাইরাস শনাক্ত হয়েছে। গত বছর (২০২৫) দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। সবার শরীরেই নিপাহ ভাইরাসের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়েছিল।বুধবার (০৭ জানুয়ারি) আইইডিসিআরের মিলনায়তনে অনুষ্ঠিত ‘নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকি বিষয়ে মতবিনিময়’ শীর্ষক এক সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন আইইডিসিআরের পরিচালক তাহমিনা শিরীন।শারমিন সুলতানা বলেন, প্রতিবছর শীতকালে বাংলাদেশে নিপাহ ভাইরাসের প্রকোপ দেখা যায়। এটি একটি অত্যন্ত মারাত্মক রোগ সৃষ্টিকারী ভাইরাস। নিপাহ ভাইরাসে আক্রান্ত প্রায় ৭২ শতাংশ রোগীর মৃত্যু ঘটে। দেশে সাধারণত শীতকালে কাঁচা খেজুরের রস পান করার মাধ্যমে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়। এছাড়া প্রায় ২৮ শতাংশ ক্ষেত্রে একজন থেকে অন্যজনের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ে।তিনি জানান, নিপাহ ভাইরাসের জন্য এখনও কার্যকর কোনো চিকিৎসা বা টিকা আবিষ্কৃত হয়নি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইইডিসিআর) সংক্রামক রোগ বিভাগের সহযোগী বিজ্ঞানী ও নিপাহ ভাইরাস জরিপ সমন্বয়কারী ডা. সৈয়দ মঈনুদ্দিন সাত্তার বলেন, দেশের ৬৪ জেলার মধ্যে ৩৫ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত জেলার মধ্যে ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাটে সংক্রমণ ও মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি।তিনি বলেন, ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।সভায় নিপাহ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঁচা খেজুরের রস পান না করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জনমত গঠনের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নাজমুল হোসেন।নিপাহ ভাইরাস প্রতিরোধে করণীয়-১. কাঁচা খেজুরের রস পান করা যাবে না।২. আংশিক খাওয়া বা পোকায় কাটা ফল খাওয়া যাবে না।৩. ফলমূল পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে খেতে হবে।৪. নিপাহ রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যেতে হবে।৫. আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে সাবান ও পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তৃণমূলে বিএনপি-জামায়াত টক্কর, দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে
তৃণমূলে বিএনপি-জামায়াত টক্কর, দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে

অতীতে নির্বাচনে জামায়াতের যে ভোট তাতে করে দলটি বিএনপিকে আদৌ কোনো চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে কি-না সে প্রশ্ন তুলছেন অনেকেই। Read more

ঘাটাইলে বন বিভাগের জমি দখলের সময় আটক ২
ঘাটাইলে বন বিভাগের জমি দখলের সময় আটক ২

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বন বিভাগের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বন বিভাগ। পরে Read more

জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের পদে বসেছি: ড. ইউনূস
জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের পদে বসেছি: ড. ইউনূস

নিজের ইচ্ছাতে নয়, দেশের জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা Read more

শাহ আমানত বিমানবন্দরের ২৭০ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব আয়
শাহ আমানত বিমানবন্দরের ২৭০ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব আয়

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ২০২৪-২০২৫ অর্থবছরে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব আয় করেছে, যা এই বিমানবন্দরের ইতিহাসে সর্বোচ্চ Read more

গাজায় ইসরায়েলি হামলায় সাহায্যপ্রার্থীসহ নিহত আরও ৫০ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় সাহায্যপ্রার্থীসহ নিহত আরও ৫০ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একের পর এক ইসরায়েলি হামলায় আরও অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৯ Read more

শ্রীপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ২ যুবক আটক
শ্রীপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ২ যুবক আটক

গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৬ মে) শ্রীপুর পাইলট বালিকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন