লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে সম্প্রতি দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমবারের মতো আগামী ১১ জানুয়ারি ঢাকার বাইরে জন্মভূমি বগুড়ায় যাচ্ছেন তিনি। এ যাত্রার শুরুতেই তিনি টাঙ্গাইলে যাবেন। সেখানে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন।বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।দলীয় সূত্র জানায়, ১১ জানুয়ারি (সোমবার) সকাল ৯ থেকে ১০টার মধ্যে ঢাকার বাসভবন থেকে সড়ক পথে যাত্রা শুরু করবেন তারেক রহমান। দুপুর আনুমানিক ১টায় তিনি টাঙ্গাইলে পৌঁছাবেন। সেখানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন।এ সময় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।এদিকে ঢাকার বাইরে তারেক রহমানের এটি প্রথম কর্মসূচি হওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। তার আগমন উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে অভিবাদন জানাবেন।সূত্র জানায়, টাঙ্গাইল জেলার মির্জাপুর অংশ থেকেই তারেক রহমানকে বরণ করে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা বলয় গড়ে তুলতে প্রশাসনও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তনের পর প্রথম জেলা সফর হিসেবে টাঙ্গাইলে আসছেন। এই সফরকে ঘিরে টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইনশাল্লাহ, আমরা সর্বোচ্চ সম্মানের সঙ্গে তাঁকে সংবর্ধনা জানাবো। টাঙ্গাইলবাসী অধীর আগ্রহে তাঁকে স্বাগত জানাতে অপেক্ষা করছে।তিনি আরও বলেন, তারেক রহমানের আগমন ও দোয়া মাহফিল সফল করতে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে খালেদা জিয়া
কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় ভোর Read more

মহাখালীতে বাস সংকট, ঘরমুখো যাত্রীদের দীর্ঘ সারি
মহাখালীতে বাস সংকট, ঘরমুখো যাত্রীদের দীর্ঘ সারি

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। তবে বাস সংকট ও টিকিটের অভাবে Read more

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত Read more

আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন তৌহিদ আফ্রিদি: আইনজীবী
আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন তৌহিদ আফ্রিদি: আইনজীবী

আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলার আসামি কন্টেন্ট Read more

আলফাডাঙ্গায় মাদকসেবিকে ভ্রাম্যমাণ আদালতে চার মাসের কারাদণ্ড
আলফাডাঙ্গায় মাদকসেবিকে ভ্রাম্যমাণ আদালতে চার মাসের কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবনের অপরাধে মো. আল-আমিন মোল্যা (২৬) নামে এক মাদকসেবিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে Read more

বগুড়ায় সারজিসের গাড়িবহরে হামলা
বগুড়ায় সারজিসের গাড়িবহরে হামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে।সোমবার (২০ অক্টোবর) বিকেলে বগুড়া শহরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন