সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি (৬৫) কে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। জানা যায়, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। পুলিশ তাকে তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার (০১ জুন) সন্ধ্যায় সিরাজগঞ্জের পৌর শহরের বাঙ্গাবাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তাকে সেখান থেকে উল্লাপাড়া মডেল থানায় নিয়ে আসে। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমিকে গ্রেপ্তারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হয়। ফয়সাল কাদের রুমি দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ পৌর শহরে তার নিকট আত্মীয়ের বাড়িতে আত্মগোপন ছিলেন। তাকে রবিবার সন্ধ্যায় উল্লাপাড়া মডেল থানা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রি-ডায়াবেটিস কী? এটি কীভাবে মোকাবিলা করা সম্ভব?
প্রি-ডায়াবেটিস কী? এটি কীভাবে মোকাবিলা করা সম্ভব?

টাইপ-২ ডায়াবেটিসের আগের পর্যায় হলো প্রি-ডায়াবেটিস। একটু সহজভাবে ব্যাখ্যা করতে গেলে, প্রি-ডায়াবেটিস এর অর্থ হলো আপনার রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের Read more

বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ
বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ এপ্রিল) Read more

ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা
ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনের লক্ষ্যে টাইমলাইন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের Read more

গাজা দখলের জন্য ৬০ হাজার রিজার্ভ সৈন্য ডাকছে ইসরায়েল
গাজা দখলের জন্য ৬০ হাজার রিজার্ভ সৈন্য ডাকছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটি দখলের পরিকল্পনা বাস্তবায়নে আগামী কয়েক সপ্তাহে অতিরিক্ত ৬০ হাজার রিজার্ভ সেনাকে ডাকবে ইসরায়েল। একই সময়, আরও Read more

বিমানবন্দরের আগুনে ক্ষতি ৪ হাজার কোটি টাকার বেশি
বিমানবন্দরের আগুনে ক্ষতি ৪ হাজার কোটি টাকার বেশি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন