সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) দেশের উচ্চশিক্ষার বিকল্প স্বপ্ন হিসেবে যাত্রা শুরু করেছিল যে প্রতিষ্ঠানটি। যার প্রাণ ছিলেন জনস্বাস্থ্য বিপ্লবের চিন্তানায়ক ডা. জাফরুল্লাহ চৌধুরী। নারী, প্রান্তিক আর অবহেলিত জনগোষ্ঠীর মুক্তির জন্য যে কণ্ঠ ছিল দৃঢ়, সেই বিশ্ববিদ্যালয়ই এখন ২৬ বছর পার করে ফেললেও ব্যর্থ হয়েছে নারী শিক্ষার্থীদের জন্য একটি ছাত্রী হল নির্মাণে।২৬ বছরে না গড়া হল হয়েছে প্রতিশ্রুতির পাহাড়। বিশ্ববিদ্যালয়টিতে প্রতিষ্ঠার পর থেকে উপাচার্য বদলেছে একাধিকবার, হয়েছে অসংখ্য সভা-সেমিনার, উচ্চারিত হয়েছে ‘অগ্রগতি’ আর ‘উন্নয়ন’ তবে বাস্তবে এখনো নির্মিত হয়নি একটি মাত্র ছাত্রীনিবাস। প্রশাসনের পক্ষ থেকে নেই কোনো প্রকল্প পরিকল্পনা, নেই বাজেট বরাদ্দ, এমনকি নেই একটি সুস্পষ্ট সময়সীমাও। এটি শুধু অব্যবস্থাপনার প্রশ্ন নয় এটি একটি প্রতিষ্ঠান কীভাবে নারী শিক্ষার্থীদের মৌলিক নিরাপত্তা ও মর্যাদাকে অগ্রাহ্য করতে পারে, তার নির্মম উদাহরণ।জানা যায়, বর্তমানে গবিতে অধ্যয়নরত নারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২ হাজারেরও বেশি। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের থাকার জন্য নেই কোনো আবাসিক হল। ফলে এই শিক্ষার্থীরা কেউ কেউ ৩০-৪০ কিমি দূরের বাসা থেকে প্রতিদিন যাতায়াত করছেন; কেউ বা স্থানীয় এলাকায় চড়া দামে বাসা ভাড়া খুঁজে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।ছাত্রীদের থাকার বাসাগুলোতে প্রতিমাসে গুনতে হচ্ছে ৫ থেকে ৭ হাজার টাকা করে, অথচ সেই অর্থও দিতে হচ্ছে নিরাপত্তাহীন পরিবেশে। সন্ধ্যার পর রাস্তায় ইভটিজিং, ছিনতাই, টিউশন থেকে ফেরার পথে হয়রানি এখন নিত্যদিনের অভিজ্ঞতা। এমন ঘটনায় পরিবারগুলো চিন্তিত, শিক্ষার্থীরাও আতঙ্কিত। তবুও প্রশাসন ‘প্রক্রিয়াধীন’ বলেই দায়িত্ব এড়ায়, কিন্তু একবারও সরাসরি মুখোমুখি হয় না প্রশ্নের: এইসব ঘটনার দায় কে নেবে?বায়োকেমিস্ট্রি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ফাহিমা আমিন বলেন, “আমার প্রতিদিনের যাত্রাটা যুদ্ধের মতো। বাসা থেকে বিশ্ববিদ্যালয়  ৪০ কিমি দূরে। প্রতিদিন লোকাল বাসে চেপে আসতে হয়। কখনো বাসে উঠতে দেয় না, কখনো অতিরিক্ত ভাড়া নেয়, কখনো বাজে মন্তব্য শুনতে হয়। নতুন এলাকায় বাসা খুঁজে থাকা কষ্টকর, পরিবারও চিন্তায় থাকে সারাক্ষণ। ক্লাসে মন দিতে পারি না। এই বয়সে বাসা ভাড়া, রান্নাবান্না, নিরাপত্তা—সব মিলিয়ে জীবনটা অসম্ভব হয়ে পড়ে। একটা ছাত্রী হল থাকলে অন্তত এই লড়াইটুকু কমত।”ফার্মেসি বিভাগের প্রভাষক তানিয়া আহমেদ তন্বী বলেন, আমি একজন শিক্ষক, কিন্তু এর আগে আমি এই প্রতিষ্ঠানেরই ছাত্রী ছিলাম। জানি, মেয়েদের জন্য এখানে পড়তে আসা মানে প্রতিনিয়ত এক অনিশ্চয়তার সঙ্গে যুদ্ধ। একটা সময় পরে মেয়েরা ক্লাস বাদ দেয়, টিউশন নেয়া বাদ দেয় শুধু নিরাপত্তার জন্য। আমাদের বিশাল ক্যাম্পাসে জায়গার অভাব নেই, ইচ্ছার অভাবটাই বড়। ছাত্রীনিবাস শুধু দরকার নয়, এটি ন্যায্য অধিকার। এতে ছাত্রীরা নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে পারবে, দূর থেকে আরও শিক্ষার্থীরা আসবে এবং বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে থাকা তাদের জন্য বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে।এদিকে গবির আশেপাশেই রয়েছে অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়। নিকটবর্তী ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে  তিনটি সুসজ্জিত ছাত্রী হল রয়েছে- চেয়ার, টেবিল, ওয়াই-ফাই, পানি এবং জেনারেটরসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৫ হাজার।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন বলেন, হলের জন্য স্থান সমীক্ষা সম্পন্ন করা হয়েছে। বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে। কাজগুলো চলমান রয়েছে, আমরা আশা করছি এই বছরের শেষের দিকে নির্মাণ কাজ শুরু করতে পারবো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীতাকুণ্ডে দুই ডাকাত গ্রেফতার
সীতাকুণ্ডে দুই ডাকাত গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়ামতলা এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে উপজেলার সোনাইছড়ির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকা থেকে Read more

ষড়যন্ত্রকারীর উষ্কানি-ইন্ধনে দেশের মানুষের ক্ষতি করবেন না: কনকচাঁপা
ষড়যন্ত্রকারীর উষ্কানি-ইন্ধনে দেশের মানুষের ক্ষতি করবেন না: কনকচাঁপা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদির নাম ব্যবহার করে সাম্প্রতিক সময়ে যে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে তার Read more

সাবেক ১২ আমলা-বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল
সাবেক ১২ আমলা-বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্মাণাধীন ভবনে ১২ জন সাবেক সচিব ও অবসরপ্রাপ্ত বিচারকের নামে দেওয়া ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করেছে সরকার।আজ মঙ্গলবার Read more

এবার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল হাঙ্গেরি
এবার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল হাঙ্গেরি

একের পর এক শিশু নির্যাতন কেলেঙ্কারির ঘটনায় কার্যকর কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ Read more

আবারও বড় পর্দায় আসছে মোদির বায়োপিক
আবারও বড় পর্দায় আসছে মোদির বায়োপিক

বলিউডের পর এবার দক্ষিণ ভারতের চলচ্চিত্র দুনিয়ায় তৈরি হতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনের ওপর ভিত্তি করে একটি নতুন Read more

নোয়াখালী থেকে তাণ্ডব সিনেমা পাইরেসির মূলহোতা গ্রেপ্তার
নোয়াখালী থেকে তাণ্ডব সিনেমা পাইরেসির মূলহোতা গ্রেপ্তার

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার পাইরেসির মূলহোতা টিপু সুলতান (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন