দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার জনজীবন তীব্র শীতে জুবুথুবু হয়ে পড়েছে । ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে উঠেছে স্বাভাবিক জীবনযাত্রা। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে। এর আগে সকাল ৬ টায় চুয়াডাঙ্গার তাপমাত্রার রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।ঘন কুয়াশা ও হিমেল বাতাসে সকাল ও সন্ধ্যায় শীতের প্রকোপ চরম আকার ধারণ করছে। ভোর থেকে সকাল পর্যন্ত চারদিক কুয়াশার চাদরে ঢাকা থাকছে। ফলে সড়ক-মহাসড়কে যানবাহন ও মানুষের চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে সড়ক-মহাসড়কে যানবাহন চলছে।শীতের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও। এই মৌসুমে রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে ডায়রিয়া রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।  সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।চিকিৎসকরা বলছেন, ঠান্ডাজনিত সংক্রমণ, অপর্যাপ্ত পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ পানির সংকট এই রোগ ছড়িয়ে পড়ার অন্যতম কারণ।চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের জেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, বুধবার (২৪ ডিসেম্বর) চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রী রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে চুয়াডাঙ্গা জেলার সর্বনিম্ন তাপমাত্রা।  আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। মাসের শেষের দিকে কিংবা নতুন বছরের শুরুতে চুয়াডাঙ্গাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনি ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
ফিলিস্তিনি ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

ফিলিস্তিনি পাসপোর্টধারী এবং ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই দেশগুলো হলো বুরকিনা ফাসো, মালি, নাইজার, Read more

হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা
হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাবিবুল বাশার সুমন প্রধান নির্বাচক হিসেবে Read more

গাজায় দুর্ভিক্ষকে ‘মানবিক ব্যর্থতা’ বললেন জাতিসংঘ মহাসচিব
গাজায় দুর্ভিক্ষকে ‘মানবিক ব্যর্থতা’ বললেন জাতিসংঘ মহাসচিব

ফিলিস্তিনের গাজা উপত্যকার দুর্ভিক্ষকে ‘মানবিক ব্যর্থতা’ এবং ‘মানবসৃষ্ট বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সারা বিশ্বে ক্ষুধার মাত্রা Read more

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের বিচারের জোর দাবি জানালেন নুর
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের বিচারের জোর দাবি জানালেন নুর

হাসিনা-ভারতের এজেন্ডায় যারা এদেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েমে গুম, খুন, আয়নাঘরে রেখে নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে তাদের বিচার হতে হবে বলে Read more

গাজা থেকে ফেরত পাওয়া তিন মরদেহ জিম্মিদের নয়: ইসরায়েল
গাজা থেকে ফেরত পাওয়া তিন মরদেহ জিম্মিদের নয়: ইসরায়েল

গাজা থেকে এই সপ্তাহে হামাস যে তিনজনের মরদহে রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করেছে, তা কোনও জিম্মির দেহ নয় বলে শনিবার Read more

আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করলেন ট্রাম্প
আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করলেন ট্রাম্প

আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌথভাবে বিশ্বের অন্যতম বৃহৎ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন