ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সাংগঠনিক কাঠামোভুক্ত তিন ক্যাটাগরির ১৫৮ পদে জনবল নিয়োগের জন্য ফের বুধবার (১৬ এপ্রিল) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ২১ এপ্রিল সকাল ১০টা থেকে নিয়োগ আবেদন আবেদন করতে পারবেন।এর আগে তিন ক্যাটাগরির ১৫৮ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০২৪ সালের জুন মাসে। সে আবেদন শেষ হয়েছে গত বছরেই। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা ৬/১০/২০২৪ এর বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার দরকার নেই।পদের নাম: ব্যক্তিগত সহকারীপদসংখ্যা: ৮যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।বয়স: ৩২ বছরবেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা: ১০০যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।বয়স: ৩২ বছরবেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)পদের নাম: হিসাব সহকারীপদসংখ্যা: ৫০যোগ্যতা: বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমমান পাস। তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।বয়স: ৩২ বছরবেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।আবেদন ফিঅনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।আবেদনের শেষ সময়: ১২ মে ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ

তাইওয়ানের পূর্ব উপকূলে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় মার্কিন নির্মিত একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট নিখোঁজ রয়েছেন।মঙ্গলবার (৬ জানুয়ারি) Read more

ধামরাইয়ে অপহরণ ও ছিনতাই চক্রের ৪ সদস্য আটক
ধামরাইয়ে অপহরণ ও ছিনতাই চক্রের ৪ সদস্য আটক

ঢাকার ধামরাইয়ে যাত্রী সেজে অপহরণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করাসহ ওই চক্রের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৯ Read more

পিএসসির সচিব হলেন আব্দুর রহমান
পিএসসির সচিব হলেন আব্দুর রহমান

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব নিয়োগ পেয়েছেন আব্দুর রহমান। তিনি শ্রম মন্ত্রণালয়ের সচিব পদে বদলির আদেশাধীন ছিলেন।রোববার (১৪ সেপ্টেম্বর) Read more

আকাশসীমা লঙ্ঘন করেছে ইসরায়েলের ৫০টি যুদ্ধবিমান : জাতিসংঘে ইরাক
আকাশসীমা লঙ্ঘন করেছে ইসরায়েলের ৫০টি যুদ্ধবিমান : জাতিসংঘে ইরাক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরাকের জাতিসংঘ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্বাস কাযম ওবায়েদ আল-ফাতলাওয়ি বলেছেন, এ বৈঠকের ঠিক আগে ইরাকের আকাশসীমা Read more

ইলিশ চুরির অভিযোগে দুই কিশোরকে নির্যাতনের ঘটনায় মামলা, ব্যবসায়ী গ্রেপ্তার
ইলিশ চুরির অভিযোগে দুই কিশোরকে নির্যাতনের ঘটনায় মামলা, ব্যবসায়ী গ্রেপ্তার

গলাচিপায় ইলিশ মাছ চুরির অভিযোগ তুলে দুই কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় মাছের আড়তদার ইমরান বয়াতি (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। Read more

মুজিবনগরের কোন কিছু পরিবর্তনের ইচ্ছা নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
মুজিবনগরের কোন কিছু পরিবর্তনের ইচ্ছা নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক বলেছেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই আম্রকাননে ঐতিহাসিক যে সরকার শপথ গ্রহণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন