প্রবাসে এসে স্বপ্ন বাস্তবায়নের আগেই আকস্মিক হৃদযন্ত্র কিংবা স্ট্রোক করে অনেকেই শামিল হচ্ছেন মৃত্যুর কাতারে। দেশের মায়া ত্যাগ করে জীবন-জীবিকার তাগিদে হাজার হাজার মাইল দূরে শ্রম বিক্রি করা এই স্বপ্নবাজ প্রবাসীরা স্বপ্ন পূরণের আশায় কাজ করে বছরের পর বছর। রেমিট্যান্স পাঠিয়ে পরিবার এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। সকলেরই লক্ষ্য থাকে অর্থনৈতিক স্বাবলম্বী হয়ে একদিন নিজ দেশে ফিরে যাওয়ার। অথচ শ্রম বিক্রিতে ব্যস্ত প্রবাসীদের কর্মক্ষমতার পাশাপাশি কমতে থাকে আয়ুষ্কাল। নিয়তির বিধানে কারো কারো জীবন অবসান ঘটে যায় নিষ্ঠুর প্রবাসে।এমনই একজন প্রবাসী ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামের আব্দুল হক মোল্যার ছোট ছেলে তৌহিদুর ইসলাম (৪৬)। পরিবারের সুখের আশায় গত ৮ বছর পূর্বে পাড়ি জমান সৌদি আরবের তায়েফ শহরে। সেখানেই বৃহস্পতিবার (১৯ জুন) সৌদিআরব সময় রাত ১১টার দিকে (বাংলাদেশ সময় ভোররাত ৩টা) নিজ বাসায় মৃত্যুবরণ করেন প্রবাসী বাংলাদেশি এই রেমিট্যান্স যোদ্ধা।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তৌহিদুর ইসলামের ভাগ্নে তাহের আহমেদ শুভ জানান, ‘মামা গত ৮ বছর পূর্বে জীবন-জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাসায় আসার কিছুক্ষণ পরেই ব্রেইন স্ট্রোক করলে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার জন্য পারিবারিকভাবে প্রস্তুতি চলছে।’এদিকে প্রবাসী তৌহিদুর ইসলামের মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাদের বাড়িতে চলছে শোকের মাতম।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতীয় ভিসা সেন্টার চালু
ভারতীয় ভিসা সেন্টার চালু

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম আজ বৃহস্পতিবার (১৮ Read more

কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড ও হামলার ঘটনায় মামলা
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড ও হামলার ঘটনায় মামলা

সম্প্রতি কুমিল্লা মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাংচুর ও সন্ত্রাসের ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে আরও ২০-৩০ জনকে Read more

দুই মাঠে গড়ানো নাটকীয় ম্যাচে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ
দুই মাঠে গড়ানো নাটকীয় ম্যাচে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ

ফুটবল বিশ্ব আজ এক বিরল ঘটনার সাক্ষী হলো, যেখানে অনূর্ধ্ব-২০ আন্তর্জাতিক ম্যাচের নিষ্পত্তি হতে সময় লাগলো সাড়ে চার ঘণ্টা! তুমুল Read more

আলফাডাঙ্গার সেই বিরিয়ানি হাউজে জরিমানা
আলফাডাঙ্গার সেই বিরিয়ানি হাউজে জরিমানা

পুরান ঢাকার হাজী ও নান্না বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা করার অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গায় সেই বিরিয়ানি হাউজকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার Read more

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থলে হামলার প্রতিবাদে উত্তাল ভোলা
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থলে হামলার প্রতিবাদে উত্তাল ভোলা

গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের গাড়িবহর এবং সমাবেশ স্থলে হামলার প্রতিবাদে Read more

উৎসবমুখর পরিবেশে চলছে জাকসু নির্বাচন
উৎসবমুখর পরিবেশে চলছে জাকসু নির্বাচন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন