সিলেটের বিভিন্ন এলাকায় আগামীকাল বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং গাছপালার শাখা-প্রশাখা কাটার কারণে সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না।মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেলে সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকায় ১১ কেভি ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে লাইনটিকে সচল বলেই বিবেচনা করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ, যাতে কেউ অসাবধানতাবশত কোনো দুর্ঘটনার শিকার না হন।নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ ও উন্নত সেবা নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেছেন বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু, ময়নাতদন্ত ছাড়াই দাফন
শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু, ময়নাতদন্ত ছাড়াই দাফন

যশোরের শার্শা উপজেলার সেতাই গ্রামে বিদ্যুতের টানা লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৪) নামে এক কিশোর প্রাণ হারিয়েছে। মৃত রাসেল Read more

৪ আগস্ট: নামাজের সময়সূচি
৪ আগস্ট: নামাজের সময়সূচি

আজ সোমবার, ৪ আগস্ট ২০২৫ ইংরেজি, ২০ শ্রাবণ ১৪৩২ বাংলা, ৯ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া
চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া

ব্যাংক এশিয়া পিএলসিতে ‘অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর (জেও-এসও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের Read more

ঈদের দিন মানুষের ছাগলের ভুঁড়ি পরিষ্কার করে, হাফ কেজি ভুঁড়ি ভাগ্যে জুটছে বাহে!
ঈদের দিন মানুষের ছাগলের ভুঁড়ি পরিষ্কার করে, হাফ কেজি ভুঁড়ি ভাগ্যে জুটছে বাহে!

ছামিনা বেগম (৫০) ও স্বামী ভোলা মিয়া (৫৫)। এই দম্পতি থাকেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেঁষা গোরকমন্ডল আবাসনে। এই Read more

দুর্বল শাসন ব্যবস্থার করণেই বাংলাদেশে সরকার পতন: অজিত দোভাল
দুর্বল শাসন ব্যবস্থার করণেই বাংলাদেশে সরকার পতন: অজিত দোভাল

দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ বলে জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল।তিনি বলেন, দুর্বল শাসন ব্যবস্থা Read more

হোমনায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হোমনায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার হোমনায় স্কুল থেকে বাড়ি ফেরা হলো না শিশু আমির হামজার (৬) নামে এক শিশুর। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুলালপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন