জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফিলিস্তিনিরা তাদের মাটি ছেড়ে কোথাও যাবে না। তাদের জনগণ নিজেদের শেকড় আঁকড়ে ধরে রাখবে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেন মাহমুদ আব্বাস।এসময় তিনি গাজা ও পশ্চিম তীরে দখলদারিত্বের অবসান ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন। ইসরায়েলের চলমান আগ্রাসন, অব্যাহত গণহত্যা, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও দখলদারিত্বের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি হামাসের ৭ অক্টোবরের হামলারও স্পষ্ট প্রত্যাখ্যান করেন।মাহমুদ আব্বাস বলেন, দুই বছর ধরে ইসরায়েলি দখলদার বাহিনী ২ লাখ ২০ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা ও আহত করেছে, যাদের বেশিরভাগই নিরস্ত্র শিশু, নারী ও প্রবীণ। এটি যুদ্ধ নয়, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ। এটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক ট্র্যাজেডিগুলোর একটি হিসেবে লিপিবদ্ধ হবে।গাজার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, চরমপন্থী ইসরায়েলি সরকার পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ ও দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। সর্বশেষ ‘ই-ওয়ান’ বসতি পরিকল্পনা পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করবে, জেরুজালেমকে বিচ্ছিন্ন করবে এবং দুই রাষ্ট্র সমাধানের পথ বন্ধ করে দেবে। তিনি এটিকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করেন।ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনা ও কাতারের ওপর হামলার নিন্দা জানিয়ে মাহমুদ আব্বাস বলেন, আমরা এসব বক্তব্য প্রত্যাখ্যান করি। এটি আঞ্চলিক স্থিতিশীলতার ওপর ভয়াবহ আঘাত এবং আন্তর্জাতিক আইনের ঘোরতর লঙ্ঘন।ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলি দখলদার বাহিনীর ছত্রছায়ায় বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘর ও ক্ষেত-খামার পুড়িয়ে দিচ্ছে, গাছ উপড়ে ফেলছে, গ্রামে হামলা চালাচ্ছে এবং নিরস্ত্র মানুষকে প্রকাশ্য দিবালোকে হত্যা করছে। জেরুজালেম, হেব্রন ও গাজায় ইসলামিক ও খ্রিস্টান ধর্মীয় স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইন ও ঐতিহাসিক স্থিতাবস্থার সুস্পষ্ট লঙ্ঘন।গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় সত্ত্বেও তিনি বলেন, আমরা হামাসের ৭ অক্টোবরের কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করছি। ইসরায়েলি বেসামরিক নাগরিকদের টার্গেট করা ও জিম্মি করা ফিলিস্তিনি জনগণের ন্যায্য স্বাধীনতা সংগ্রামের প্রতিনিধিত্ব করে না। তিনি স্পষ্ট করেন, গাজা ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ এবং সেখানে শাসন ও নিরাপত্তার পূর্ণ দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষ গ্রহণে প্রস্তুত। হামাস বা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র রাখার অনুমতি থাকবে না।  মাহমুদ আব্বাস বলেন, ১৯৪৮ সালের নাকবা থেকে আজও সাত মিলিয়ন ফিলিস্তিনি বাস্তুচ্যুতি ও দখলের শিকার। জাতিসংঘের এক হাজারেরও বেশি প্রস্তাব পাস হলেও একটি পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আমরা ওসলো চুক্তি মেনে প্রতিষ্ঠান সংস্কার করেছি, সহিংসতা প্রত্যাখ্যান করেছি, কিন্তু ইসরায়েল চুক্তি মানেনি।বিশ্বজুড়ে ফিলিস্তিনপন্থী আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ফিলিস্তিনের ন্যায্য অধিকারের সঙ্গে ইহুদিবিদ্বেষকে গুলিয়ে ফেলা আমরা প্রত্যাখ্যান করি। এটি আমাদের নীতি ও মূল্যবোধের বিরোধী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবুও পাঁচ কিলোমিটার চালিয়ে গেলেন চালক
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবুও পাঁচ কিলোমিটার চালিয়ে গেলেন চালক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুরে বরিশাল এক্সপ্রেসের যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) Read more

বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা
বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা

ফিলিস্তিনের পশ্চিমতীরের রামাল্লায় বিয়ে করতে যাওয়ার পথে এক বরকে ধরে নিয়ে গেছে দখলদার ইসরায়েলের সেনারা। শুক্রবার (২৪ অক্টোবর) এ ঘটনা Read more

মারা গেছেন সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী
মারা গেছেন সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী

সাবেক মুখ্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা কামাল সিদ্দিকী মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তার মৃত্যু Read more

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্র সচিব
বাংলাদেশের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্র সচিব

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে Read more

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ত্রাণ মিশন বাধাগ্রস্ত করার অভিযোগ জাতিসংঘের
ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ত্রাণ মিশন বাধাগ্রস্ত করার অভিযোগ জাতিসংঘের

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় দুই বছর ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন Read more

বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজ
বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপারসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন