রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এই জামাতে প্রধানমন্ত্রী নামাজ আদায় করবেন। ১৭ বছর পর দেশের মাটিতে ঈদের নামাজ পড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধামন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানবিচারপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এ ময়দানে নামাজ আদায় করবেন।আজ সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এ বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এসব কথা বলেন। তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।তিনি বলেন, আবহাওয়া প্রতিকূল থাকলে বা অতি বৃষ্টির কারণে জাতীয় ঈদগাহে নামাজ সম্ভব না হলে বিকল্প হিসেবে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে কেন্দ্রীয় ঈদ জামাতের এই প্রস্তুতি নেওয়া। নগরবাসীর নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ ও পানি সরবরাহসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আরো জানিয়েছে, ঐতিহ্যবাহী জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত আয়োজনের সব প্রস্তুতি চলছে।আব্দুস সালাম জানান, বৃষ্টি হলেও যাতে নামাজে বিঘ্ন না ঘটে, সে জন্য প্যান্ডেলে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। এছাড়া জনসমাগম ও শৃঙ্খলার স্বার্থে জাতীয় ঈদগাহ সংলগ্ন রাস্তায় ট্রাফিক চলাচল নিয়ন্ত্রণ করা হবে।ভিআইপি ব্লকে পুরুষ ২৫০ জন ও নারী ৮০ জনের নামাজের ব্যবস্থা রয়েছে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, এখানে ৩৫ হাজার মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান।প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, অজু, পয়োনিষ্কাশন ও সুপেয় পানির সুব্যবস্থা, সার্বক্ষণিক মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। এছাড়াও আলাদা প্রবেশ ও প্রস্থান গেট এবং নারী মুসল্লিদের জন্য আলাদা ব্লকে নামাজের ব্যবস্থা ও পৃথক প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশ হত্যা মামলায় কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু
পুলিশ হত্যা মামলায় কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আহম্মদ মোস্তফা খান বাচ্চু কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ Read more

আজও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
আজও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

প্রায় প্রতিদিনই বিশ্বে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় প্রথমদিকে অবস্থান করে ঢাকা। শহরটির বাতাস 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর' হয়ে উঠেছে। তারই Read more

সিরাজগঞ্জের আলোচিত প্রধান শিক্ষক আব্দুল মজিদকে অব্যাহতি
সিরাজগঞ্জের আলোচিত প্রধান শিক্ষক আব্দুল মজিদকে অব্যাহতি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে Read more

নিজের বাবা হলেও দুর্নীতির দায়ে ছাড় দেওয়া যাবে না: হাসনাত আবদুল্লাহ
নিজের বাবা হলেও দুর্নীতির দায়ে ছাড় দেওয়া যাবে না: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এ Read more

পরিত্যক্ত জমি এখন দৃষ্টিনন্দন খেলার মাঠ
পরিত্যক্ত জমি এখন দৃষ্টিনন্দন খেলার মাঠ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে যাত্রা শুরু হলো একটি নিজস্ব ও সুপরিসর খেলার মাঠের। ১৬ ডিসেম্বর মহান Read more

দুবাই-আবুধাবির শেয়ারবাজারে ধস, বিলীন হলো ১২০ বিলিয়ন ডলার
দুবাই-আবুধাবির শেয়ারবাজারে ধস, বিলীন হলো ১২০ বিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধের প্রভাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবির শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। যুদ্ধ শুরুর পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন