মুন্সীগঞ্জে আইসক্রিমের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।তিনি জানান, মুক্তারপুর এলাকার রংধনু এন্টারপ্রাইজের উৎপাদিত আইসক্রিমের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ ছিল না। এই কারণে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আসিফ আল আজাদ আরো বলেন, পণ্যের গায়ে প্রয়োজনীয় তথ্য না থাকা ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল। ভবিষ্যতে এ ধরনের পণ্য বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে।অভিযানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার স্যানিটারি পরিদর্শক মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসারের একটি টিম। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরমাণু অস্ত্রবাহী ১ ডজন যুদ্ধ বিমান কিনছে যুক্তরাজ্য
পরমাণু অস্ত্রবাহী ১ ডজন যুদ্ধ বিমান কিনছে যুক্তরাজ্য

যুক্তরাজ্য পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অন্তত ১২টি এফ-৩৫এ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে, যা ‘এক প্রজন্মে যুক্তরাজ্যের পারমাণবিক অবস্থানের সবচেয়ে বড় Read more

নওগাঁ বিটিসিএল ওয়েব সাইটে এখনো শোভা পাচ্ছে মুজিব বর্ষের ছবি
নওগাঁ বিটিসিএল ওয়েব সাইটে এখনো শোভা পাচ্ছে মুজিব বর্ষের ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার ১০ মাস পরও নওগাঁ জেলার (বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড) বিটিসিএল ওয়েবসাইটে এখনো সগর্বে শোভা পাচ্ছে Read more

চিকিৎসার নিরাপদ পরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
চিকিৎসার নিরাপদ পরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা

চিকিৎসাসেবার পরিবেশ নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।মঙ্গলবার (১৩ Read more

পারিবারিক দ্বন্দ্বে ভাই ভাতিজার হামলায় চাচা নিহত, আটক ১
পারিবারিক দ্বন্দ্বে ভাই ভাতিজার হামলায় চাচা নিহত, আটক ১

নেত্রকোনার আটপাড়ায় জমি ও সেচ পাম্প নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে ভাই ভাতিজার হামলায় কায়সার ইমরান বাবুল (৫৯) নামের ইউনিয়ন আওয়ামী Read more

বিএনপি নেতার গাড়িবহরে হামলা মামলায় কারাগারে ৭
বিএনপি নেতার গাড়িবহরে হামলা মামলায় কারাগারে ৭

বরগুনা-২ আসনের (পাথরঘাটা, বামনা ও বেতাগী) বিএনপির সাবেক সংসদ সদস্য ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মনি উপর হামলা Read more

নড়াইলে সেচ্ছাসেবকদল নেতা হত্যা মামলায় গ্রেফতার
নড়াইলে সেচ্ছাসেবকদল নেতা হত্যা মামলায় গ্রেফতার

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখ হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কালিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন