যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের ক্লাব আল-হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল। যদিও শেষ মুহূর্তে ভালভার্দে পেনাল্টি মিস না করলে ফলাফল অন্যরকম হতে পারতো।বৃহস্পতিবার (১৮ জুন) রিয়ালের ডাগ আউটে অভিষেক হয় জাভি আলোনসোর। তবে তার অভিষেক সুখকর হয়নি। এদিন দলের অন্যতম সেরা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই দল সাজাতে হয় আলোনসোকে। আর এমবাপ্পে বিহীন ম্যাচে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে রিয়ালকে।ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সৌদি ক্লাব আল-হিলাল। রিয়ালের রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে প্রথম ১০ মিনিটের মধ্যেই ৫টি শট নেয় তারা। ১৯তম মিনিটে আল-হিলালের সালেম আল-দাওসারির ভলি থেকে ফিরতি বলে মারকোস লিওনার্দোর শট অল্পের জন্য বাইরে চলে যায়। এর কিছুক্ষণ পর রেনান লোডির গোল অফসাইডের কারণে বাতিল হয়।তবে রিয়ালকে বেশিক্ষণ খোলস বন্দী রাখতে পারেনি আল-হিলালের ডিফেন্ডাররা। ম্যাচের প্রথম গোলটি এসেছে স্প্যানিশ জায়ান্টদের পক্ষেই। প্রথমার্ধের ৩৪তম মিনিটে রদ্রিগোর দুর্দান্ত পাস থেকে গার্সিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল।অবশ্য এ লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের শেষদিকে রিয়াল ডিফেন্ডার রাউল আসেনসিও বক্সে আল-হিলালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মারকোস লিওনার্দোকে টেনে ফেলে দেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক থেকে পর্তুগিজ তারকা রুবেন নেভেস গোল করেন।বিরতির পর বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করে রিয়াল মাদ্রিদ। তবে ভাগ্য সহায় হয়নি আলোনসোর শিষ্যদের। ম্যাচের ৮৭তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় রিয়াল। তবে ভালভার্দের স্পট কিক ইয়াসিন বোনো ঠেকিয়ে দিলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।ড্রয়ের পর রিয়াল কোচ আলোনসো বলেছেন, ‘কিছু জিনিস আমাদের বদলাতে হবে। সেগুলো ঠিক করতেই হবে এবং আমরা সেই চেষ্টা করে যাব। সবকিছুর জন্য সময় দরকার। আমাদের হাতে ছিল মাত্র ৯ দিন, কিছু খেলোয়াড় তো মাত্র তিনবার অনুশীলন করতে পেরেছে।’এদিকে ড্র নিয়ে সন্তুষ্ট আল-হিলালের নতুন কোচ ইনজাগি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার দলের জন্য এটা ছিল দারুণ একটি ম্যাচ। তারা খুব ভালো খেলেছে। আমরা দল হিসেবে খেলেছি। সবাই মিলে একসঙ্গে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়েছি। এই দলকে আমি বিশ্বের সেরা তিনটি দলের একটি বলে মনে করি। আমি খুবই সন্তুষ্ট।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে বিজিবি’র উদ্যােগে খাদ্যশস্য বিতরণ
বাঘাইছড়িতে বিজিবি’র উদ্যােগে খাদ্যশস্য বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ী-বাঙ্গালী ও অন্যান্য জাতিগোষ্ঠীর ১২৩০ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৪ বাঘাইহাট ও ২৭ মারিশ্যা Read more

নবীনগরে ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাই-বোনের
নবীনগরে ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাই-বোনের

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঘটেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। পানিতে পড়ে যাওয়া ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয় বোন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো তো Read more

অনুমোদনের আগে টেন্ডার বিজ্ঞপ্তি, প্রশ্নবিদ্ধ চট্টগ্রাম রেলস্টেশনের গণশৌচাগার ইজারা
অনুমোদনের আগে টেন্ডার বিজ্ঞপ্তি, প্রশ্নবিদ্ধ চট্টগ্রাম রেলস্টেশনের গণশৌচাগার ইজারা

রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসনের প্রশ্নে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে ফের গুরুতর অনিয়মের অভিযোগ উঠে এসেছে। চট্টগ্রাম নতুন Read more

‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা
‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা

ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের সেন্ট Read more

ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন মোড় কী বার্তা দিচ্ছে পাকিস্তানকে
ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন মোড় কী বার্তা দিচ্ছে পাকিস্তানকে

যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্ক নিয়ে উদ্বেগের মধ্যে চীন ও ভারতের সম্পর্কে নতুন পরিবর্তন দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে দুই দেশ Read more

মাগুরায় মুখ থুবড়ে পড়েছে কোটি টাকার প্রবীণ নিবাস
মাগুরায় মুখ থুবড়ে পড়েছে কোটি টাকার প্রবীণ নিবাস

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত প্রবীণ নিবাস গত এক বছর আগে উদ্ভোধন হলেও এখনও তা চালু হয়নি। মাগুরা সদর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন