যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই মুসলিম রাজনীতিক শহরটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। তার এই সাফল্য পুরো বিশ্বের নজর কেড়েছে এবং ডেমোক্র্যাটিক রাজনীতির নতুন অধ্যায় উন্মোচন করেছে। জয়ের পর বিজয় ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক হাত নেন জোহরান মামদানি। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প, আমি যতো দূর জানি, আপনি দেখছেন। আমি আপনাকে ৪টি শব্দ বলব: টার্ন দ্য ভলিউম আপ (আওয়াজ বাড়ান)। ট্রাম্পকে লক্ষ্য করে জোহরান আরও বলেন, আমাদের মধ্যে কারও কাছে আপনি পৌঁছাতে চাইলে আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে।জোহরান যখন তার বিজয়ী ভাষণে ট্রাম্পকে নিয়ে কথা বলছেন সে সময় ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘…এবং এবার এটা শুরু হলো!’ভোটে জয় নিশ্চিত হওয়ার পর নগরের ব্রুকলিনে বিজয়ী ভাষণ দিতে আসেন জোহরান। তিনি মঞ্চে আসার পর দর্শক-সমর্থকেরা ‘জোহরান, জোহরান’ বলে চিৎকার করে ওঠেন।জোহরান তাদের উদ্দেশ্যে বলেন, আজ আমরা স্পষ্ট কণ্ঠে বলেছি, আশা বেঁচে আছে। এটি এমন এক যুগ হবে, যেখানে নিউইয়র্কের বাসিন্দারা তাদের নেতাদের কাছে আরও সাহসী ভূমিকা প্রত্যাশা করবেন। রাজনৈতিক অন্ধকারের এই মুহূর্তে, নিউইয়র্ক আলোর প্রদীপ হবে বলেও ভাষণে বলেন জোহরান।নিজের জয় ঘোষণা করে তিনি বলেন, ১ জানুয়ারি, আমি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেব। তিনি আরও বলেন, ‘নিউ ইয়র্ক অভিবাসীদের শহর হিসেবেই থাকবে। অভিবাসীদের দ্বারা নির্মিত, অভিবাসীদের দ্বারা চালিত এবং আজ রাত থেকে, একজন অভিবাসীর নেতৃত্বে পরিচালিত একটি শহর। আমরা সকলকে ভালোবাসব, আপনি অভিবাসী হোন বা না হোন।মামদানি স্বাধীন ও গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করেন। এর ফলে তিনি নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম, আফ্রিকান বংশোদ্ভূত এবং সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে নির্বাচিত হন।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে শুনু সভাপতি, লিটন সম্পাদক
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে শুনু সভাপতি, লিটন সম্পাদক

‎বাগেরহাট প্রেস ক্লাব নির্বাচনে মানবজমিন পত্রিকার বাগেরহাট প্রতিনিধি ‎আবু সাঈদ শুনু সভাপতি ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি এম হেদায়েত হোসাইন Read more

বড়াইগ্রামে ইয়াবাসহ ট্রাক জব্দ, চালক আটক
বড়াইগ্রামে ইয়াবাসহ ট্রাক জব্দ, চালক আটক

নাটোরের বড়াইগ্রামে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি ডবল কেবিন ট্রাক জব্দ করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ। এ সময় ট্রাকের চালককে Read more

রাজধানীতে আবারও কুয়াশার আভাস
রাজধানীতে আবারও কুয়াশার আভাস

রাজধানীতে দিনের বেলায় কিছুটা রোদের দেখা মিললেও আবারও কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।সোমবার (০৫ জানুয়ারি) দুপুর Read more

সীতাকুণ্ডে গভীর রাতে মন্দির ও প্রতিমা ভেঙে জায়গা দখল
সীতাকুণ্ডে গভীর রাতে মন্দির ও প্রতিমা ভেঙে জায়গা দখল

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে গভীর রাতে একটি কালী মন্দির ও প্রতিমা ভেঙে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একই সাথে মন্দিরের জায়গা Read more

ইটনায় ইউএনওর বাসভবনে হামলা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
ইটনায় ইউএনওর বাসভবনে হামলা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী অফিসার ইউএনওর বাসভবনে হামলা ও হত্যা চেষ্টা মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন (৩০) কে Read more

চার বিশ্ববিদ্যায়ে শিবিরের ভূমিধস জয় রহস্যজনক: নুর
চার বিশ্ববিদ্যায়ে শিবিরের ভূমিধস জয় রহস্যজনক: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিশ্ববিদ্যালয়গুলোর সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেছেন বলেন, ছাত্রদল ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন